News Flash

  • Home
  • Uncategorized
  • অভিমানে ফাঁসিতে আত্মঘাতী যুবক
Image

অভিমানে ফাঁসিতে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ ভাইয়ের উপর অভিমান করে এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ জানা গেছে, কুমারিটিলা এলাকার বাসিন্দা অমিত চন্দ্র দাস (২৫) বুধবার রাত আড়াইটা নাগাদ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে, তারা ৭ ভাই৷ অন্য ৬ ভাই জি বি বাজারে মাছের ব্যবসা করেন৷ অমিত স্থায়ী কোন কাজ করেন না৷ এনিয়ে প্রায়ই বড় ভাইদের কাছে বকা শুনতে হতো তাকে৷ ৪/৫ দিন আগেও ভাইদের সাথে তার প্রচন্ড ঝগড়া হয়৷ গতকাল রাতে হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলে অমিত৷ গভীর রাতে তাকে ঘরের ভিতর ঝুলে থাকতে দেখে তার এক ভাই চিৎকার শুরু করলে বাড়ির অন্যান্য সদস্যরা দৌড়ে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top