News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারার রহস্যজনক মৃত্যু, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা ছাত্রপরিষদের, ধুন্ধুমার, উত্তেজনা
Image

আনোয়ারার রহস্যজনক মৃত্যু, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা ছাত্রপরিষদের, ধুন্ধুমার, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আনোয়ারা চৌধুরীর মৃত্যুর রহস্য উন্মোচনে রাজ্য প্রশাসনের তালবাহানায় ক্ষোভের আগুন ক্রমেই বেড়ে উঠছে৷ কখনো আনোয়ারার সহপাঠীরা আবার কখনো ছাত্র সংগঠনগুলি সোচ্চার হচ্ছে৷ তারপরও মৃত্যুর ৩২ দিন পরও ময়না তদন্তের রিপোর্ট জনসমক্ষে আনা হচ্ছে না৷ এনিয়ে এক চরম উৎ- কন্ঠায় রয়েছেন রাজ্যবাসী৷ এই পরিস্থিতিতে আন্দোলন চল- লেও মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর বিষয়টিকে চেপে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ৷ এই সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করা হয়৷ এনিয়ে ভিআইপি এলাকায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কালঘাম ঝড়েছে৷
সংবাদে প্রকাশ, পুলিশকে আগাম কোন কিছু না জানিয়েই আচমকা এদিন সকালে তৃণমূল ছাত্র পরিষদের কর্ম সমর্থকরা আইজিএম চৌমুহনী সংলগ্ণ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবন ঘেরার করার জন্য মিছিল করে পৌঁছে৷ আগামা কোন কিছু জানা না থাকায় পুলিশ রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়ে৷ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য উন্মোচনের জন্য ময়না তদন্তের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার দাবী নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করে৷ সেখানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘নির্লজ্জ’ শব্দ উচ্চারণ করে স্লোগান দিতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে৷ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভাবনে যাওয়ার রাস্তায় তড়িঘড়ি ব্যারিকেট তৈরী করে পুলিশ৷ আন্দোলনকারীরা ব্যারিকেট ভেঙ্গে ফেলার চেষ্টা করলে সেখানে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়েছে৷ অনেক আন্দোলনকারী রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান৷ পরে পুলিশের পদস্থ অফিসারার ঘটনাস্থলে ছুটে যান এবং আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন৷ কিন্তু, তাতেও কোন সুরাহা হয়নি৷ পরে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এ ডি নগর পুলিশ মাঠে নিয়ে রাখা হয়৷ কয়েক ঘন্টা পর জামিনে তাদের মুক্তি দেওয়া হয়৷ এদিকে, যখন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন তখন মুখ্যমন্ত্রী মানিক সরকার রুট বদল করে শিশুবিহার সুকলের সামনে দিয়ে কের চৌমুহনী হয়ে মহকরণের উদ্দেশ্যে যান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top