News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পরমাণু পরীক্ষার জন্য বাজপেয়ীকে কুর্নিশ করলেন প্রধানমন্ত্রী
Image

জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পরমাণু পরীক্ষার জন্য বাজপেয়ীকে কুর্নিশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : আজ জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পরমাণু বোমা পরীক্ষার জন্য আজ অটল বিহারী বাজপেয়ির সাহসের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেই সঙ্গে বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিজ্ঞানীদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী|
১৯৯৮ সালে আজকের দিনেই পোখরানে পরমাণু বোমা পরীক্ষা করা হয়েছিল| সেই ঘটনা স্মরণ করেই এই দিনটিতে প্রযুক্তি দিবস পালন করা হয়| ১৯৯৮ সালের ১১ মে, কেন্দ্রে বাজপেয়ি সরকার প্রথমবার পোখরানে পরমাণু বোমা পরীক্ষা করে | পরীক্ষামূলক ওই পরমাণু বিস্ফোরণে সফল হয় ভারত| এরপর বাজপেয়ির সময়েই আরও চারটি পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণ করা হয় পোখরানে| এই পরমাণু পরীক্ষার সাফল্য প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের কাছে ভারতকে অনেকটা এগিয়ে দেয়| বাজেপেয়ির এই সাফল্যের জন্য তাঁর সাহসের প্রশংসা করে মোদী লিখেন, গোটা বিশ্ব পোখরান পরমাণু পরীক্ষার ব্যাপারে জানে| এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা দেশকে গর্বিত করেছেন| বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত কী করতে পারে|
টুইট করে বিজ্ঞানীদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী| লেখেন, আজ প্রযুক্তি দিবসে সকলকে শুভেচ্ছা| যেসব বিজ্ঞানীরা প্রযুক্তির বিষয়ে উত্সাহী তাদেরকে বিশেষ শুভেচ্ছা|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top