News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ে মুখ থুবড়ে পড়ল লিগ জয়ের সবুজ-মেরুন স্বপ্ন
Image

পাহাড়ে মুখ থুবড়ে পড়ল লিগ জয়ের সবুজ-মেরুন স্বপ্ন

আইজল এফসি- ১ (রালতে)
মোহনবাগান-০
আইজল, ২২ এপ্রিল (হি.স.) : পাহাড়েই ভাঙল প্রত্যাশা| স্বপ্নগুলো নিমেষে ছড়িয়ে পড়ল উপত্যকায়| আই লিগ জয়ের থেকে বেশ কয়েক যোজন দূরে চলে গেল সবুজ-মেরুন ব্রিগেড| ৮৩ মিনিটে রালতের গোলে শেষ হয়ে গেল স্বপ্ন|

আইজলে পা রাখা মাত্র ঠান্ডা আর কুশায়ার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল বাগান ফুটবলারদের| তবে সঙ্গী ছিল কেবল আত্মবিশ্বাস| আর তাতে ভর করেই মেঘে ঢাকা রাজীব গান্ধী স্টেডিয়ামে লড়াইয়ে নেমেছিলেন সঞ্জয় সেনের ছেলেরা| কিন্তু শেষরক্ষা হল না| ঘরের মাঠ ও ঘরোয়া পরিবেশকে পুরোদস্তুর কাজে লাগিয়ে সফরকারী দলকে পরাস্ত করল খালিদ জামিলের ছেলেরা| আর সেই সঙ্গে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গেল আইজল এফসির| ভারতসেরা হওয়ার স্বপ্ন চূড়ান্ত কঠিন হয়ে পড়ল মোহনবাগানের| খেতাব ঘরে তুলতে শেষ ম্যাচে মোহনবাগানকে শুধু জিতলেই হবে না, লাজংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে হারতে হবে আইজলকে| সেই সঙ্গে শেষ ম্যাচে সবুজ-মেরুনকেও জিততেই হবে চেন্নাই সিটির বিরুদ্ধে|

এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমেই এগিয়ে যেতে পারত মোহনবাগান| তিন মিনিটেই সনি দুর্দান্ত পাস বাড়ান ডাফিকে| গোলকিপারকেকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বাগানের এই স্কটিশ স্ট্রাইকার| এরপর ম্যাচে প্রাধান্য গড়ে তোলে আইজল| তবে প্রাধান্য গড়লেও ওপেন করতে পারেনি খালিদ জামিলের ছেলেরা| প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবেই শেষ হয়| তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ওঠে মিজোরামের দলটি| ৮৩ মিনিটে গোল করে আইজলকে এগিয়ে দেন রালতে| এই গোলই ম্যাচে ০-১ ফলাফলে শেষ হয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top