নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া গামাইবাড়ীস্থিত বন দপ্তরের রেঞ্জ অফিসের সরকারী কোয়ার্টার প্রাঙ্গণে প্রায় দুই লক্ষ টাকার চন্দন গাছ পাচারে ব্যর্থ হল পাচারকারীরা৷ বৃহস্পতিবার কোয়ার্টারে বন দপ্তরের কোন কর্মী ছিলনা৷ কোয়ার্টার ফাঁকা দেখে পাচারকারীরা ২ লক্ষ টাকার চন্দন গাছের গোড়া কেঠে দেয়৷ কর্মীরা পেট্রোলিং সেরে ভোর চারটায় আসলে কেউ দেখতে পায়নি চন্দন গাছ মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে৷ সকালের আলোতে বনকর্মীরা দেখতে পায় চন্দন গাছটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে৷ গাছটির গায়ে সাইজ করানো করাতের চিহ্ণও রয়েছে৷ তবে কে বা কারা কেটেছে সে বিষয়ে বনকর্মীরা জানেনা৷ এদিকে প্রশ্ণ উঠতে শুরু করেছে যেখানে বন দপ্তরের কোয়ার্টারে একটি দামী গাছ সুরক্ষিত নয় সেখানে পাহাড়ী এলাকায় গাছগুলি তথা বনজ সম্পদ কতটা সুরক্ষিত৷
2017-04-22

