আগরতলা, ১৬ এপ্রিল(হিঃস)৷৷ ত্রিপুরা মধ্য-শিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় পরিবর্তন আসছে নানাদিক থেকে৷ বদলে হবে পাঠ্যসূচিতে৷ পাশাপাশি বদল আসবে পরীক্ষা গ্রহণ পদ্ধতি সহ উত্তরপত্র পুনর্মূল্যায়নও রিভিউ-এর ক্ষেত্রেও৷ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, আগামী বছর থেকেই মাধ্যমিকে এই নয়া পাঠ্যসূচির ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে চালু হচ্ছে গ্রেড৷ ফলে প্রথম, দ্বিতীয় ইত্যাদি ক্রম থাকবে না৷ পুরনো পাঠ্যসূচি অনুসারে পরীক্ষার্থীদের যথারীতি ৩৪ শতাংশ নম্বর পেতে হয় উত্তীর্ণ হতে গেলে৷ সব মিলিয়ে সাতটি বিষয়ে ৭০০ নম্বরের মদ্যে পেতে হয় ৩০৬ নম্বর৷ পাঠ্যসূচির অনুযায়ী নম্বর পেতে হবে ৩০ শতাংশ করে ১৫৫ নম্বর৷ কারণ মোট বিষয়ের সংখ্যা সাত থেকে কমে হয়ে যাবে পাঁচটি৷ তাছাড়া নতুন পাঠ্যসূচির পরীক্ষার্থীদের মার্কশিটে নম্বর দেওয়া হবে না৷ তাঁর পরিবর্তে দেওয়া হবে গ্রেড৷ ফলি নিদিষ্ট করে কোনও পরীক্ষার্থীর ক্রম পর্যায় প্রথম, দ্বিতীয় ইত্যাদি থাকব না৷ তবে অবশ্য পুরাে পাঠ্যসূচি ক্ষেত্রে অবশ্য যথারীতি নম্বর প্রদান করা হবে৷ নয়া পাঠ্যসুচির ক্ষেত্রে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীরা সর্বোচ্চ তিনটি বিষয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন৷ উভয় পাঠ্যসূচির ক্ষেত্রেই পীরক্ষার মোট সময়সীমা থাকবে ৩ ঘন্টা ১৫ মিনিট৷ এর মধ্যে ৩ ঘন্টা উত্তর লেখার জন্য এবং বাকি ১৫ মিনিট প্রশ্ণপত্র বিতরণ, এটি পড়া সহ অন্যান্য কাজের জন্য নিদিষ্ট৷ পরীক্ষা চলাকালে সময়ের ঘন্টা বাজাবে ১ ঘন্টা পর, তারপর পরীক্ষা শুরুর দেড় ঘন্টা ও পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে এবং সবশেষে বাজবে পরীক্ষার সময় শেষ হলে৷ নয়া পাঠ্যসূচির ভিত্তিতে নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে৷ আর অনিয়মিত ও কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের পুরনো পাঠ্যসূচির ভিত্তিতে পরীক্ষা দিতে হবে৷ তবে পরবর্তী দুবছরের পুরনো পাঠ্যসূচির ভিত্তিতে পরীক্ষা দেওয়ার সংস্থান থাকবে না৷ পরীক্ষা দিতে হবে শুধুমাত্র নয়া পাঠ্যসূচির ভিত্তিতে৷
2017-04-17

