News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় ফাঁসীতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক কিশোরের
Image

তেলিয়ামুড়ায় ফাঁসীতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক কিশোরের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ এপ্রিল৷৷ মাধ্যমিক পরীক্ষা দিয়েও ফলাফল জানা হল না৷ এক হত দরিদ্র লাকড়ি বিক্রেতার ছেলে বিমলের শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মেনে নিজের নিত্য ব্যাবহারের গামছা দিয়ে আত্মঘাতী হলো সে৷ কি কারন ছিল তার আত্মহত্যার তার অনুসন্ধানেই আমাদের প্রতিনিধি মৃত কিশোরের বাড়িতে পৌঁছল৷ কেউ কিছু বলতে না চাইলেও ভালবাসার অভিমান যে তার প্রাণ কেড়ে নিল তারই গুঞ্জন চলছে এলাকায়৷ তার মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পরে আত্মীয় স্বজনসহ গোটা গ্রাম৷
২০১৭ সালে তেলিয়ামুড়ার মেথরাই বাড়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় দিনমজুর শুকুচন্দ্র দেববর্মার ছেলে বিমল দেববর্মা৷ পড়াশুনার জন্য ও দরিদ্রতার জন্য মুঙ্গিয়াকামী নবঞ্জয় এলাকার একটি হোস্টেলে থাকত সে৷ পরীক্ষা শেষ হওয়ায় কয়েকদিন ধরে বাড়ীতেই মা-বাবার সঙ্গে থাকত৷ হঠাৎ গতকাল রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়েও পড়ে সে৷ রাতের অন্ধকারে সবার অলখ্যে নিজ বাড়ীর পাশে ঘন জঙ্গলে গলায় গামছা বেধে ফাঁসীতে আত্মহত্যা করে৷ সকাল হতে বাবা যখন প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে যান তখনই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য৷ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়৷
তবে বাড়ীতে কোন ঝামেলা ছিল না নাকি গত রাতে মা-বাবা তাকে কিছু বলাবলি করে, তবে কেন এই তরজাতা কিশোর আত্মহত্যার পথ বেছে নিল৷ নাকি তার পিছনে অন্য কোন রহস্য লুকায়িত আছে৷ নাকি ত্রিকোন প্রেমের পরিণতি৷ কি হতে পারে তার মৃত্যুর কারন৷ যতদুর জানা গেছে পুলিশের হাতে একটি যুবকের হাতের লেখার চিঠি তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ কিছু না বলতে চাইলেও সঠিক তদন্তেই বেড়িয়ে আসবে তার মৃত্যু রহস্য৷ অনেক কষ্টে দিন যাপন করে অর্ধাহারে অনাহারে থেকে ছেলেকে মানুষ করার বাবা-মার স্বপ্ণ ভেঙ্গে চুরমার৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top