News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকদের চাকুরিচ্যুতির দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে যুব মোর্চার গণধর্না
Image

শিক্ষকদের চাকুরিচ্যুতির দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে যুব মোর্চার গণধর্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরি বাতিল ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে

শিক্ষকদের চাকুরী বাতিলের প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে বিজেপি যুব মোর্চার গণবস্থান ওরিয়েন্ট চৌমুহনীতে৷ ছবি নিজস্ব৷

বিজেপি যুব মোর্চা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবীতে মঙ্গলবার থেকে ভারতীয় জনতা মোর্চার অনির্দিষ্ট কালের জন্য গর্ণ ধর্না শুরু করেছেন৷
যদিও পুলিশ প্রশাসন ধর্না চালিয়ে যাবার জন্য তিন দিনের অনুমোদন দিয়েছে৷ রাজধানী আগরতলা প্রাণকেন্দ্র ওরিয়েন্ট চৌমুহনীতে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার অস্থায়ী মঞ্চ বানিয়ে ধর্র্নয় বসেছে৷ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনির্দিষ্ট কালীন ধর্নায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা হাজির হয়েছেন৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকরির আদালতের নির্দেশে বাতিল হবার বিষয়টি কে দেশের সবচেয়ে বড় সরকারী চাকরি কেলেঙ্কারি উল্লেখ করে মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ দাবি করেছে যুব মোর্চা৷ একেই সঙ্গে সরকারী কর্মচারীদের পাওনা বেতন ক্রম মিটিয়ে না দেওয়া, রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতন ইত্যাদি কে ও যুব মোর্চা ইস্যু করে তুলেছে৷ যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার যতদিন না পর্যন্ত পদত্যাগ করছেন, ততদিন তাদের গণ-ধর্না চলতে থাকবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top