News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ, আজ দিল্লিতে চুক্তি স্বাক্ষর
Image

বাংলাদেশে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ, আজ দিল্লিতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ ত্রিপুরা থেকে বাংলাদেশকে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির চুক্তি সোমবার স্বাক্ষরিত হবে৷ এই মর্মে এনটিপিসি’র অধীনস্থ বিদ্যুৎ ব্যাপার নিগমের সাথে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চুক্তি স্বাক্ষর হবে৷ আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরে যাবেন৷ যাওয়ার আগেই এই চুক্তিটিও করে যাবেন তিনি৷
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ এই ৫০০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৬০ মেগাওয়াট ত্রিপুরা থেকে রপ্তানি করা হবে৷
বর্তমানে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে৷ ২০১৬ সালের ২৩ মার্চ দু’দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভিডিও কনফারেন্সংয়ে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল৷ সূর্যমণিনগর পাওয়ার গ্রিড স্টেশন থেকে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷ এখন এই লাইনেই আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হবে৷
গত ফেব্রুয়ারীতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে’র বাংলাদেশ সফরকালে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার বিষয়টি আলোচনা হয়৷ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আরো ১০০ মেগাওয়াট দিতে কোন আপত্তি নেই সে কথা জানিয়েছিলেন৷ এরপর দু’দেশের মধ্যে আলোচনায় স্থির হয় বাংলাদেশ ত্রিপুরা থেকে আরো বিদ্যুৎ নেবে৷ কিন্তু, দক্ষিণ কুমিল্লা গ্রিডের ক্ষমতা কম থাকায় এবং প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে আপাতত বাংলাদেশ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে নেবে বলে সিদ্ধান্ত হয়৷ সে মোতাবেক গতকাল প্রধানমন্ত্রীও বাংলাদেশকে আরো বিদ্যুৎ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন৷ তাই আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার আগে ভারত থেকে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার চুক্তি করে যাবেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top