নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ কমলাসাগর, ৯ এপ্রিল৷৷ মদ্যপান করে ১২ চাকার ট্রাক নিয়ে বাহাদুরি দেখাতে গিয়ে দূর্ঘটনার

কবলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷
জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টা নাগাদ রাণীরবাজারে বাজার সংলগ্ণ এলাকায় ১২ চাকার ট্রাক নিয়ে বের হন চার যুবক৷ তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়৷ তাতে ট্রাকে থাকা চারজনই গুরুতর আহত হন৷ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ জি বি হাসপাতালে তাদের মধ্যে পাপন দেববর্মা(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ তার বাড়ি কুমারঘাটে৷ রাণীরবাজারে ভাড়া বাড়িতে থাকত সে৷ আহতদের মধ্যে এক জনের নাম জানা গেছে৷ তার নাম অতুল দেববর্মা৷ রাণীরবাজার থানার পুলিশ ট্রাকটি আটক করেছে৷
ফের যান দুর্ঘটনায় চার জন শিশু সহ আহত ষোল জন৷ ঘটনাটি ঘটে বিশালগড় থানা দিন ঘনিয়ামারা এলাকায়৷ বক্সনগর থেকে টিআর০১-২১৮৪ নম্বরের গাড়িটি দ্রুত গতিতে বিশালগড় বক্সনগর রাস্তা দিয়ে ঘনিয়ামারা এলাকায় আসতেই গাড়িটি উল্টে যায়৷ গাড়িতে থাকা চার শিশু সহ ষোল জন আহত হয়৷ এদের মধ্যে চারজন শিশুর অবস্থা গুরুতর৷ আহতদের মধ্যে যাদের নাম জানা গিয়েছে তারা হল লতা দেব (২), অবন্তিকা দাস (সাত মাস), প্রীতি দেববর্মা (১৩), উজ্জ্বল দাস ও লাভলী শীল৷ তাদের বিশালগড় মহকুমার হাসপাতালে থেকে জিবিতে রেফার করা হয়৷ তাদের বিশালগড় মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া অনেক সুবিধার পরতে হয়েছে বিশালগড়ে বক্সনগর রাস্তায় ছিল বিরাট জ্যাম৷ সেখানে চলছিল সিপিআইএম এর জনসভায় ফলে রাস্তার জ্যামের সৃষ্টি হয় ফলে আহতদের হাসপাতালে পৌঁছাতে দেরী হয়ে যায়৷ ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ ঘঘটাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়৷ বিশালগড় থানার পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে৷ তবে গাড়ির চালকের খুঁজ পাওয়া যায়নি৷ চালক পলাতক৷

