News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে বিজেপির দামিনী ব্রিগেডের মহাকরণ অভিযান
Image

রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে বিজেপির দামিনী ব্রিগেডের মহাকরণ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যগের দাবীতে বিজেপি মহিলা মোর্চা শুক্রবার

শুক্রবার বিজেপি মহিলা মোর্চার মহাকরণ অভিযানকে কেন্দ্র করে সার্কেট হাউজ সংলগ্ণ রাস্তায় পুলিশের সাথে ধস্তাধস্তি৷ ছবি নিজস্ব৷

রাজধানীর আগরতলায় এক বিশাল আক্রোশ মিছিল এবং মহাকরণ অভিযান সংগঠিত করে৷ মহিলা মোর্চার এই কর্মসূচিতে যোগদিতে রাজ্যে এসেছেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহটকার৷ রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আক্রোশ মিছিলটি মহাকরণের দিকে এগিয়ে গেলে সারকুইট হাউস সংলগ্ণ এলাকায় পুলিশ তাদের গতি অবরোধ করে৷ সেকানে পুলিশের সঙ্গে মহিলা কর্মীদের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়৷ পরে পথে অস্থায়ী মঞ্চ বানিয়ে মহিলা বিজেপি কর্মীদের উদ্দেস্যে ভাষণ দেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহটকার৷ তিনি তার ভাষণে বলেন, রাজ্যে একটি স্বৈরাচারী সরকার শাসন ব্যবস্থা পরিচালনা করছে৷ গত কয়েক মাসে এ রাজ্যে ১ হাজারের বেশী মহিলা নির্যাজনের ঘটনা সংগটিত হয়েছে৷ রাজ্যের ক্ষমতাশীল সরকার এ বিষয়ের উপর কোন নিয়ন্ত্রণ আনতে পারছে না নারী নির্যাতনের ত্রিপুরা এখন দেশে শীর্ষ স্থানে রয়েছে৷ তিনি বলেন, মহিলাদের প্রতি বিন্দু মাত্র সম্মান থাকলে মুখ্যমন্ত্রী মানিক [vsw id=”QEYK-PWmMAg” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সরকারকে আজকেই পদত্যাগ করা উচিৎ৷ আর তিনি যদি পদত্যাগ না করেন তাতে প্রমাণ হবে তার নৈতিকতা বলতে কোন বিষয় নে৷ এই পরিস্থিতিতে মহিলাদের টেনে হিঁচড়ে বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে নামানো উচিৎ৷ রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা বামফ্রন্ট সরকারের পক্ষে নিয়ন্ত্রণে আনা ও সম্ভব নয়৷ কারণ এসবের সঙ্গে প্রত্যক্ষভাবে সিপিএম এর ক্যাডাররা যুক্ত৷ সভায় ভাষণ রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার সিপিএম  সরকারের পাপের ঘড়া ভরে গেছে৷ এখন পতন আসন্ন৷ আর এই পতনের জন্য এ রাজ্যের মহিলাদের দুর্গার ভূমিকা নিতে হবে৷ রাজ্যের উপজাতি অংশের মহিলারা এখন সর্বাধিক ক্যাডার সন্ত্রাসের শিকার৷ আর বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় রেখে এ রাজ্যের নাগরিকদের মানবাধিকার রক্ষা অসম্ভব৷ রাজধানী আগরতলা ইতিপূর্বে কখনোই বিজেপির মহিলা সংগঠনের এত বড় মিছিল লক্ষ্য করা যায়নি৷ মিছিলে উপজাতি মহিলাদের উপস্থিতি ও ছিল বিশেষবাবে লক্ষণীয়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top