ত্রিকোণ প্রেমের জেরে দুই যুবক ছুরিকাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ দুই যুবকের মধ্যে প্রকাশ্যে ছুরি নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মন্দির নগরী উদয়পুরে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের জেরে শালগড়ার সুব্রত বিশ্বাস ও প্রসেনজিৎ ভৌমিক উদয়পুর শহরে প্রকাশে ছুরি নিয়ে একে অপরকে আঘাত করে৷ তাতে দুজই রক্তাক্ত হয়েছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দুই যুবককে হাসপাতলে নিয়ে যায়৷