News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর তান্ডবে গোমতী ও সিপাহীজলার বহু বাড়ি তছনছ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা
Image

কালবৈশাখীর তান্ডবে গোমতী ও সিপাহীজলার বহু বাড়ি তছনছ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/কমলাসাগর, ৪ এপ্রিল৷৷ ঝড়ে উদয়পুরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ বাড়িঘর, বিদ্যুতের ট্রান্সফরমার

সোনামুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের কর্মকর্তারা৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

নষ্ট হয়ে গেছে৷ উদয়পুর শহরের শপিং কমপ্লেক্সে বড় পুরাতন গাছ দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ায় বহু মোটর বাইক এবং গাড়ির ক্ষতি হয়েছে৷ নগর পঞ্চায়েতের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পড়েছে বলে জানা গিয়েছে৷ এইদিকে চৈত্রের মেলায় বিভিন্ন হকার তাদের পসরা নিয়ে শহরের রাস্তার দু পাশে বসে থাকার ফলে এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা৷ ঝড়ের আধ ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারীগণ সহ প্রশাসনের কর্মকর্তারা৷ এইদিকে ঝড়ে এক মহিলা আহত হয়েছেন৷ ঘটনা টেপানিয়া ভুতারমাটিলা এলাকায়৷ আহত মহিলার নাম দীপালি দেবনাথ৷ বর্তমানে গোমতী জেলা হাসপাতালে দীপালি দেবনাথের চিকিৎসা চলছে বলে জানা গেছে৷ ঝড়ে ক্ষতি হয় রাবার চাষিদেরও৷ প্রচুর প্ররিমাণে রাবার গাছ ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন রাবার চাষিরা৷ এদিকে, কমলাসাগর বিধানসভাস্থিত কৈয়াডেপা গ্রাম পঞ্চায়েতে এলাকায় সোমবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ জানা যায় কৈয়াডেপা গ্রাম পঞ্চায়েতের দুইনং এবং তিন নং ওয়ার্ডে ভিবিন্ন স্থানে প্রবল ঘূর্ণিঝড়ের ফলে৷ ভজন লস্করের বাড়ির ২টি মাটির ওয়াল টিনের ছাউনি দেওয়া, ২টি ঘরের টিনের ছাউনি গুলিকে ঘূর্ণিঝড়ের পাকে প্রায় ১০০ মিটার দূরে উড়িয়ে নিয়ে যায়৷ তবে বাড়ির লোকজনের তেমন কিছু হয়নি বলে জানা যায়৷ এই ঘূর্ণিঝড়ে তিন নং ওয়ার্ডের সুবোদ দাস গুপ্তের রাবার বাগানে একশটি রাবার গাছ, ভেঙ্গে মুচরিয়ে ফেলে দেয়৷ আরো অন্যান্যদের রাবার বাগান নষ্ট হয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের ফলে কৈয়াডেপা গ্রাম পঞ্চায়েতের ২নং ও ৩ নং ওয়ার্ডে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে৷ এই এলাকা পরিদর্শন করতে আসেন কমলাসাগর এলাকার বিধায়ক নারায়ন চৌধুরী সহ শাসক দলের আগে অন্যান্য নেতারা৷ নেতারা ক্ষতিগ্রস্থ পরিবারদের কিভাবে সাহায্য করা যায় ও তাদের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন৷ এবং মহকুমার শাসকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে জানান৷ এদিকে সোনামুড়ার বিভিন্ন এলাকাতেও কাল বৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বহু বাড়ি ঘর তছনছ হয়ে গিয়েছে৷
এদিকে, বজ্রাঘাতে নিহত এক ব্যক্তি৷ কাল বৈশাখীর ঝড় শুরু হতেই বজ্রাঘাতে মারা গেলেন উদয়পুর মহকুমার উত্তরতুলা মুড়ায় আজিজ মিয়াঁ(৫০)৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দাঁড়িয়ে থাকা অবস্থায় তার উপর সরাসরি বাজ পড়ে৷ এতে তার মুখ ও মাথা ঝলসে যায়৷ সঙ্গে সঙ্গেই মাটি থেকে তুলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ গত কয়েকদিনের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে রাজ্যের বহু এলাকায় ঘরবাড়ি বিদ্যুৎতের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top