চেক জালিয়াতি মামলায় ক্যাশিয়ার জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ পুর্ত দপ্তরে চেক জালিয়াতি মামলায় ধৃত ক্যাশিয়ার রাজা দে’কে এগার দিনের জেল হেপাজতে পাঠিয়েছে  পশ্চিম ত্রিপুরা মুখ্য বিচার বিভাগীয় আদালত৷ বৃহস্পতিবার তাকে মরা চৌমুহনী এলাকা থেকে এনসিসি থানার পুলিশ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন ব্যাঙ্কের ১৭টি পাশবুক সহ গ্রেপ্তার করে৷ শুক্রবার তাকে আদালতে তোলা হলে আদালত থেকে একদিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়৷ শনিবার তাকে পুনরায় আদালতে তোলা হলে বিচারক এগার দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷