News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী বাতিলের দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের মিছিল, কুশপুতুল দাহ
Image

চাকুরী বাতিলের দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের মিছিল, কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুরাইবাড়ী, ৩১ মার্চ৷৷ ১০৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুতির দায় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উপর

চাকুরী বাতিলের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করেছে তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

চাপিয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত করল তৃণমূল কংগ্রেস৷ দলের তরফ থেকে দাবী করা হয়েছে অবিলম্বে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এই চাকুরীচ্যুত শিক্ষকদের জন্য রাজ্য সরকার কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে৷ এই সব বিষয়কে সামনে রেখে শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়৷ প্রতিবাদ মিছিল শেষে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করা হয়৷ শুক্রবার রাজধানী আগরতলায় প্রতিবাদ মিছিল করা হয়৷ শেষে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়৷ এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আরক্ষা প্রশাসনের তরফ থেকে রাজপথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷
উত্তর জেলার কদমতলাতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরীচুত্যির কারণে আজ উত্তরের ৫৪ কূর্তী কদমতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা কদমতলা বাজারে সন্ধ্যাবেলা এক বিক্ষোভ মিছিল বের করেন৷ গোটা কদমতলা এলাকা ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা নিয়ে৷ বৃষ্টিকে উপেক্ষা করেই আজ প্রতিবাদে সামীল হন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা৷ তারপর কালিবাড়ি স্থিত কদমতলা ধর্মনগর সড়কের পাশে মূখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়৷ তাদের দাবী ১০,৩২৩ জন শিক্ষকদেরকে অবিলম্বে অন্য স্তরে চাকুরী প্রদান করতে হবে নতুবা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও শিক্ষারমন্ত্রী তপন চক্রবর্তীর পদত্যাগ করতে হবে৷ না হলে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে৷
অপরদিকে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল নেতা আব্দুল বাছিদ চৌধুরী বলেন, উনাদের প্রথম ও শেষ শক্র সিপিআইএম৷ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দলের সাথে মিত্রতা করতেও পিছপা হবেনা তৃণমূল কংগ্রেস৷ কারন একটাই ত্রিপুরা থেকে সিপিআইএম বেইমান দলকে উৎখাত করতে হবে৷ আজকের বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন তৃণমূল নেতা ফকর উদ্দিন, আব্দুল বাছিদ চৌধুরী, মানিক লাল দাস, রসময় নাথ, রমা সেন প্রমুখরা৷ তবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরার মত৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top