বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক কৃষ্ণ হেগড়ে ও অভিনেতা দলীপ তাহিল

bjpমুম্বই, ২৩ জানুয়ারি (হি.স.): আগামী ২১ ফেব্রুয়ারি বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচন| তার আগেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক কৃষ্ণ হেগড়ে এবং বলিউড অভিনেতা দলীপ তাহিল| রবিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভরসাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের উপস্থিতিতে বিজেপি যোগদান করেন কৃষ্ণ হেগড়ে ও অভিনেতা দলীপ তাহিল|
গেরুয়া শিবিরে যোগদান করার পর প্রাক্তন কংগ্রেস বিধায়ক কৃষ্ণ হেগড়ে বলেছেন, বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে কংগ্রেস মোট ২২৭টি আসনের মধ্যে ২৫টির বেশি আসন পাবে না|