প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় রাজধানী

delhi mapনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় রাজধানী দিল্লি| নিরাপত্তাবাহিনীর নজরদারিতে রয়েছে দিল্লির প্রতিটি অলিগলি| নিরাপত্তা বাড়ানো হয়েছে| ২৬ জানুয়ারি উপলক্ষে শহরে মোতায়েন করা হয়েছে হাজারেরও বেশি পুলিশ| পুলিশের সঙ্গে থাকেছ আধা সামরিক বাহিনী ও কম্যান্ডোরা| নাশকতা রুখতে ব্যবহার করা হচ্ছে অ্যান্টি ড্রোন টেকনোলজি|
প্রজাতন্ত্র দিবসের প্যােরডের জন্য আগামীকাল মহড়া দেওয়া হবে| যে কারণে দুপুর সাড়ে ১২টা পর‌্যন্ত বন্ধ থাকবে শহরের বহু রাস্তা| ২৫ জানুয়ারি বন্ধ করে দেওয়া হবে সীমান্ত এলাকা| কড়া নজরদারি চালানো হবে রাজধানীর পথে যাতায়াতকারী সমস্ত গাড়িতে| এছাড়াও উঁচু বিল্ডিংগুলি থেকে নজরদারি করার জন্য মোতায়েন থাকবেন নিরাপত্তারক্ষী| নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরাতেও| ৮টি কন্ট্রোল রুম থাকছে পুরো ঘটনা নজর রাখতে| বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহরজুড়ে| দিল্লি পুলিশের সঙ্গে থাকবে আধা সামরিক বাহিনী ও কম্যান্ডোরা|