News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার
Image

গ্রেফতার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

Jay Prakash Majumdarকলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.) : টেট পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার| শনিবার সকাল সাড়ে ১১টা থেকে তাঁকে জেরা শুরু হয়| ৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়| বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে | প্রতারণা, হুমকি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়| এই গ্রেফতারির নেপথ্যে রাজ্য সরকারের প্রতিহিংসা দেখছে বিজেপি|
জয়প্রকাশের বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু পরিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি | টেটের ফলপ্রকাশ নিয়ে তিনি মামলা করারও প্রতিশ্রুতি দিয়েলেন | বলেছিলেন সুপ্রিম কোর্টে তিনি রাজ্যের বিরুদ্ধে মামলা করবেন | এর জন্য প্রথমে তাকে ৪ লক্ষ টাকা ও পরে তিন লক্ষ টাকা দেন বেশ কিছুজন পরীক্ষার্থী | কিন্তু সময় কেটে যায় জয়প্রকাশ কোনও আইনি পদক্ষেপ নেয়নি | এমনকী, যাদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন টেটের ফল প্রকাশ হলে তাদের মধ্যে কেউই টেট উত্তীর্ণ হতে পারেনি| এরপরই থানায় অভিযোগ জানায় তাদের মধ্যে বেশ কয়েকজন | জয়প্রকাশবাৱুকে আগামীকাল আদালতে তোলা হবে|
বিজেপি অবশ্য এই গ্রেফতারির নেপথ্যে রাজ্য সরকারের প্রতিহিংসা দেখছে| বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, ঘটনার সঙ্গে বিজেপি-র কোনওযোগ নেই| মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন, আমরাও চাইলে গ্রেফতার করতে পারি| তারপর এ ধরনের ঘটনা| ৱুঝতেই পারছেন কী হচ্ছে| এটা ৬ মাসের পুরনো মামলা|যিনি টাকা দিয়েছেন, তিনি পরীক্ষার্থী নন| জয়প্রকাশ তো আইনজীবী নন| তাহলে তাঁকে মামলার টাকা কেন! জয়প্রকাশকে গ্রেফতার করে বিজেপি-র বদনামেরচেষ্টা করা হচ্ছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top