News Flash

  • Home
  • Uncategorized
  • মকর সংক্রান্তি উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে উৎসব ও মেলা ঘিরে ব্যাপক উদ্দীপনা
Image

মকর সংক্রান্তি উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে উৎসব ও মেলা ঘিরে ব্যাপক উদ্দীপনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ কৈলাসহর, ১৩ জানুয়ারী৷৷ মকর সংক্রান্তি মেলা চাকমাঘাট, আজ মিলনমেলায় পরিণত জাতি উপজাতির মধ্যে৷

তেলিয়ামুড়ার চাকমাঘাটে মকর সংক্রান্তি উৎসব ও মেলা ঘিরে ব্যাপক উৎসাহ৷ ছবি নিজস্ব৷
তেলিয়ামুড়ার চাকমাঘাটে মকর সংক্রান্তি উৎসব ও মেলা ঘিরে ব্যাপক উৎসাহ৷ ছবি নিজস্ব৷

ত্রিপুরা রাজ্যের পূণ্যার্থীদের জন্য আরো একটি উন্মুক্ত স্থল হল চাকমাঘাট৷ ছোট পরিসরে শুরু হওয়া চাকমাঘাটের পৌষ সংক্রান্তি মেলা আজ রাজ্যের মধ্যে একটি অন্যতম স্থান করে নিতে সক্ষম হয়েছে৷ বিগত কিছুদিন ধরেই চাকমাঘাটের ব্রীজ সংলগ্ণ স্থানে শুরু হয়েছিল মকর সংক্রান্তি মেলার তোড়জোড় প্রস্তুতি৷ আজ দুপুর ৩ঘটিকায় মৎস্য ও সমবায় দপ্তর ও অগ্ণিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার হাত ধরে শুভারম্ভ হয় চাকমাঘাটের মেলার৷ মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া দ্বারা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, মণীন্দ্র চন্দ্র দাস, জেলাশাসক মহকুমা শাসক, তিনটি ব্লকের ব্লক আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক লাকি চৌহান সহ অনেকে৷
এই মেলাকে কেন্দ্র করে সারা রাজ্যের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল সহ শহরের লোকজন ভিড় জমায়৷ এই মেলা প্রাঙ্গণে অবস্থানরত খোয়াই নদীর জলে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ স্থান করতে দূরদূরান্ত থেকে ছুটে আসে প্রচুর মানুষ৷ সরকারি-বেসরকারি দপ্তর থেকে মেলার সৌন্দর্য রক্ষায় খোলা হয় প্রচুর স্টল, প্রত্যেকটি স্টলকেই মেলায় আসা অতিথিরা ফিতা কেটে উদ্বোধন করেন৷ এছাড়াও নদীর ঐপারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা পসরা সাজিয়ে বসেছে ব্যবসার উদ্দেশ্যে৷ এই মেলার আনন্দ এতই হয় যে নদীর তীরে কনকনে শীতল হাওয়াও যেন জনগণের কাছে হার মানে৷ এই প্রবল শীতকে উপেক্ষা করেই হাজারো পূণ্যার্থীরা ভিড় জমায় মেলাপ্রাঙ্গণে৷ এছাড়াও তথ্য সংসৃকতি দপ্তরের উদ্যোগে দর্শনার্থীদের মনোরঞ্জন দিতে সরকারিভাবে সারারাতব্যাপী নাচ, গান নাটকের ব্যবস্থা করা হয়েছে৷ মেলার উদ্বোধনী পর্বে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, একদিনের সন্ত্রাস দীর্ণ চাকমাঘাটে যেন এক শান্তিসম্প্রীতির মিলন মেলায় তৈরি হয়েছে৷ আগামীদিনেও যাতে করে এই ধরনের পরিস্থিতি বিদ্যমান থাকে তার জন্য ভাষণ রাখতে গিয়ে জনগণের কাছে আহ্বান রাখেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া৷
এদিকে, আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে কৈলাসহরের ঊনকোটিতে মকর সংক্রান্তি মেলা৷ রাজ্য এবং বর্হিরাজ্য থেকে অনেক পূর্ণ্যার্থী গতকাল থেকে আশা শুর করেছিলেন৷ আজও অকে পূর্ণ্যার্থী এসেছেন৷ তাদের সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়েছেন কৈলাসহর মহকুমা প্রশাসন, তথ্য ও সংসৃকতি দপ্তর এবং গৌরনগর, চন্ডীপুর দুই ব্লক৷ প্রতিবছর এদিনে সেখানে মেলা হয়৷ বছরের দুইবার বসে৷ চৈত্র সংক্রান্তি ও পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তি মেলা৷ আজ গভীররাত্রে পূর্ণস্নান করবেন৷ কৈলাসহর মহকুমা প্রশাসন তথ্য দপ্তর ও চন্ডীপুর গৌরনগর ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মেলা অনুষ্ঠানিক উদ্বোধন করেন গৌরনগর ব্লকের ভাইসচেয়ারম্যান ইনুজ মিয়া খাদিম৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মনীষ সাহা৷ উপস্থিত ছিলেন মহকুমা শাসকের প্রতিনিধি ডি সি এম অর্গ সাহা প্রমুখ৷ ত্রিপুরা তথা ভারতের এই বিশাল ঐতিহ্যকে রক্ষা ও ঊনকোটিকে আর এগিয়ে নিয়ে যাবার প্রস্তাব ও সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রধান করেন উপস্থিত অতিথিরা৷ দেশ বিদেশের প্রচুর সাধু সন্ন্যাসী ঊনকোটিতে এসেছেন তা লক্ষ করা গেছে৷
এদিকে, কৈলাসহর কালিবাড়ি রোডে মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিশাল মেলা বসেছে৷ ৫-৬ শতাধিক ব্যবসায়ী তাদের পসরা নিয়ে গেছেন সেখানে বিকাল চারটা থেকে রাত্র ১২টা পর্যন্ত প্রতিবছর সেখানে মেলা বসে৷ এবার এইমেলা একশত চারবছরে পা দিয়েছে৷ ঐ সময় সেখানে কালিবাড়ি স্থাপন হবার পর থেকে কালিবাড়িকে কেন্দ্র করে মেলা শুরু হয়েছিল ঐ সময়৷ আজ একশত চার বছরে পা দিচ্ছে কৈলাসহরের মকর সংক্রান্তির ঐ যাওয়ার মেলা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top