News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে লোক সংসৃকতি উৎসব অনুষ্ঠিত
Image

চড়িলামে লোক সংসৃকতি উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার ১২ ঘটিকায় চড়িলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলঘরে ব্লকভিত্তিক  লোক সংসৃকতি উৎসব অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শুভসূচনা  করেন চড়িলামের বিধায়ক রমেন্দ্রনারায়ণ দেববর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম আর ডি ব্লকের আধিকারিক তথা শান্তুনু বিকাশ দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায়  সহ স্থানীয় নেতৃত্বরা৷ ১৫টি পঞ্চায়েত থেকে ২৫টি দল এই মহতি অনুষ্ঠানে অংশ নেন৷ অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়েছে  গোটা চড়িলামে৷ লোক সংসৃকতি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ব্লক আধিকারিক বলেন বাউল,  লোকগীতি বাটিয়ালি, গাজন মণিপুরী নৃত্য এবং ককবরক নৃত্য  প্রায় লুপ্ত হচ্ছে৷ তবে এই সংসৃকতি রক্ষা করতে সকলে সচেষ্ট হতে হবে৷ না হলে আগামীদিন এরকম একটা সুন্দর  সংসৃকতি ধবংস হয়ে যাবে৷ এই ধরনের সংসৃকতিকে মানুষের পাসে নিয়ে আসতে হবে৷ তাছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত থেকে আসা প্রতিযোগিদের বিচারকমন্ডলীর ভূমিকা পালন করেন হারাধন দেবনাথ, রিক্তা নাগ, অপর্ণা দেব ও গৌরাঙ্গ দেববর্মা৷ আজ যারা প্রথম স্থান অর্জন করেছেন তাদের আগামীদিন জেলাস্তরে অংশগ্রহণ করতে সুযোগ পাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top