News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদান করা হল বিশালগড়ে মহকুমাভিত্তিক শারদ সম্মান
Image

প্রদান করা হল বিশালগড়ে মহকুমাভিত্তিক শারদ সম্মান

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৯ ডিসেম্বর৷৷ বুধবার বিশালগড় মহকুমার কমিটির ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সারদ সম্মান অনুষ্ঠানটি বিশালগড় তরুণ সংঘের সন্নিকটে কামথানা রোডের পাশে অনুষ্ঠিত হয়৷ এই শারদ সম্মান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিপাহিজলা জেলার সভাধিপতি ফকরউদ্দিন আহমেদ৷ প্রদীপ প্রজ্জ্বলন করে সারদ সম্মানের সূচনা করেন৷ সভায় সভাপতিত্ব করে বিশালগড় মহকুমার ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সমীর ভৌমিক৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্ত রায়৷ এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন পূর্ণিমা চক্রবর্তী ও বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক প্রবীর পাল সহ অন্যান্যরা৷ ২০১৬ সালে বিশালগড় মহকুমাভিত্তিক  সেরা পুজো এগারটি ক্লাবকে পুরস্কৃত করা হয়৷ এগুলির মধ্যে সেরা মন্ডপ, সেরা প্রতিমা, সামাজিক সাংসৃকতিক কর্মকাজের মধ্যে সেরা পুরস্কার, ক্রীড়া সংগঠকদের সেরা পুরস্কার করা হয়৷ সভায় নারী নির্যাতনের প্রতিরোধে আলোচনা সভা ও সাংসৃকতিক অনুষ্ঠানের উপর বিশেষ আলোচনা করেন৷ ত্রিপুরার মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্ত রায় আলোচনা ব্যাখা করতে গিয়ে বলেন রাজ্যে বিভিন্ন ভাবে নারীরা নির্যাতিত হচ্ছে৷ অন্যদিকে, শাশুড়িরাও পণপ্রথা নিয়ে গৃহবধূদের উপর শারীরিকভাবে অত্যাচার করে যাচ্ছে৷ পণপ্রথা ও যৌন নির্যাতনের হাত থেকে নারী সমাজকে রক্ষা করতে হবে৷ তার জন্য চাই শিক্ষিত সমাজ৷ তাই তিনি সংবাদমাধ্যমকে অনুসরণ করে বলেন একমাত্র সংবাদ মাধ্যমই পারে এই সমাজের নারী নির্যাতন ও পণপ্রথা, বাল্যবিবাহ এসবগুলিকে রক্ষা করতে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top