News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত অপরাধ সহ বিভিন্ন ইস্যুতে কৈলাসহরে বিএসএফ-বিজিবির বৈঠক
Image

সীমান্ত অপরাধ সহ বিভিন্ন ইস্যুতে কৈলাসহরে বিএসএফ-বিজিবির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ ডিসেম্বর৷৷ ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্ত সমস্যা নিরসনে বৃহস্পতিবার কৈলাসহরে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় বিএসএফ ও বিজিবির মধ্যে৷ বিএসএফের ডিআইজি ভি কে শর্মা ও বর্ডার গার্ডস বাংলাদেশের সেক্টর কমান্ডার জাকির হোসেন দুই বাহিনীর তরফে নেতৃত্ব দিয়েছেন৷ সীমান্ত অপরাধ কমানো, অনুপ্রবেশ, চোরাচালানরোধ, সীমান্ত হাট স্থাপন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে৷ কৈলাসহর ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বাংলাদেশের তরফে শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন, ৫৫ ব্যাটেলিয়ানের কর্ণেল মাজ্জাদ হোসেন মেজর মহম্মদ সহ ৭ জন আধিকারিক উপস্থিত ছিলেন৷ দুপুরে বৈঠকের পর মনু সীমান্ত গিয়ে বাংলাদেশের রক্ষী বাহিনীর আধিকারিকরা ফিরে যান৷  বিএসএফের ভিআই জি ডি কে শর্মা জানান দুদেশের সম্পর্কের উন্নতি হয়েছে৷ সীমান্তে সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমেই নিস্পত্তি হয়েছে৷ বিজিবি সদর্থক মানসিকতা এই সম্পর্কের আরো উন্নতিতে সহায়ক হবে৷ বিজিবির সেক্টর কমান্ডার জাকির হোসেনও অনুরূপ অভিমত ব্যক্ত করেন৷ আশা করেন সীমান্ত সমস্যা আরো কমে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top