News Flash

  • Home
  • Uncategorized
  • মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা
Image

মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ অমরপুরের নাথ পাড়ায় রূপালি বেগম নামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত মুখে বিষ ঢেলে খাইয়ে দিয়ে প্রাণে মারা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মৃত রূপালি বেগমের বাপের বাড়ির তরফে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷ জানা গেছে, রূপালি বেগম নামে ঐ গৃহবধূকে পণের দায়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা দীর্ঘদিন ধরেই নির্যাতন চালাচ্ছিল৷ এরই শেষ পরিণতি ঘটেছে রূপালির মৃত্যুর মধ্য দিয়ে৷ জানা যায়, বিষপানে অর্ধমৃত অবস্থায় তাকে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে রেফার করা হয়৷ কিন্তু রূপালির স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা তাকে জিবিতে নিয়ে আসেননি৷ রূপালি বাপের বাড়ির লোকজনরা খবর পেয়ে অমরপুর হাসপাতালে যান৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ রূপালির বাপের বাড়ির লোকজনদের অভিযোগ দীর্ঘদিন ধরেই রূপালির উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top