News Flash

  • Home
  • Uncategorized
  • ত্র‌্যম্বকেশ্বর মন্দিরে আয়কর দফতরের হানার নিন্দায় সরব শিবসেনা
Image

ত্র‌্যম্বকেশ্বর মন্দিরে আয়কর দফতরের হানার নিন্দায় সরব শিবসেনা

shivsenaমুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের নাসিকের ত্র‌্যম্বকেশ্বর মন্দিরে আয়কর দফতরের হানার নিন্দায় সরব শিবসেনা| শিবসেনার অভিযোগ কালো টাকা দমন অভিযানে বেছে বেছে শুধু হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে | শিবসেনা মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, কালো টাকা খুঁজতে মাদ্রাসা, মসজিদে অভিযান চালানোর সাহস হবে তো|
সামনা সম্পাদকীয়তে বলা হয়েছে, অভিযান চালিয়ে কালো টাকা বাজেয়াপ্ত করার বিরোধী কেউই নয়| কিন্তু এই অভিযান শুধুমাত্র সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দুদের মধ্যে আটকে রাখলেই হবে না| কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মন্দিরে মন্দিরে প্রচুর সোনা আছে| অতএব সরকার ধর্মনিরপেক্ষ সাজতে গিয়ে সব হিন্দু দেবতাকে অপরাধী বলে দেখাবে ঠিক করল| সামনায় আরও দাবি নোট বাতিলের পর সরকারের কালো টাকা দমন অভিযানের সবচেয়ে বেশি মার খেয়েছে হিন্দুরাই|
বলা হয়, ভারতে গির্জাগুলোও প্রচুর বিদেশি অর্থ পায়, যা দলিতদের খ্রিস্টান বানাতে ঢালা হয়| আয়কর দফতর কি মনে করে, যাবতীয় ধর্মান্তরণ অনলাইনে হয়, টাকাপয়সার লেনদেন ছাড়াই? কিন্তু সরকারের যত সাহস হিন্দু ধর্মস্থানে অভিযান চালাতেই, খ্রিস্টান ধর্মগুরুদের ডেরায় পা দেওয়ার ৱুকের পাটাই নেই! একই কথা খাটে মসজিদ, মাদ্রাসাগুলির বেলায়ও| ধর্মীয় অসন্তোষ উসকে দিতে সীমান্তের ওপার থেকে প্রচুর অর্থ আসে ওদের কাছে| কিন্তু বীর আয়কর অফিসারদের কি সাহস হবে মাদ্রাসা, মসজিদগুলোয় হানা দেওয়ার? প্রশ্ন কেন্দ্র রাজ্য সরকারের শরিক দলের| |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top