News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়িতে বাইক তুলে চম্পট, প্রত্যক্ষদর্শী জানালেন বুঝতেই পারিনি চুরি হচ্ছে
Image

গাড়িতে বাইক তুলে চম্পট, প্রত্যক্ষদর্শী জানালেন বুঝতেই পারিনি চুরি হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে নতুন কায়দায় বাইক চুরির ঘটনা ঘটে চলেছে৷ শহরের প্রাণকেন্দ্র কৃষ্ণনগরের কদমতলা এলাকা থেকে বুধবার রাতে একটি বাইক চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ বাইকের মালিকের নাম রতন ভট্টাচার্য৷ তিনি শ্বশুরবাড়ি থেকে বাড়িতে এসেছিলেন৷ বাড়ির সামনে বাইকটি দাঁড় করিয়ে বাড়িতে গিয়েছিলেন৷ তখন রাত প্রায় সাড়ে এগারটা৷ একটি গাড়ি করে বাইকটি তুলে নিয়ে যায় চোরেরা৷ প্রতিবেশী এক মহিলা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন৷ তবে তিনি বুঝতে পারেননি বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে৷ রতন ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে এসে যখন লক্ষ্য করেন তার বাইকটি সেখানে নেই তখনই বিষয়টি জানাজানি হয়৷ ঐ  মহিলাও বিষয়টি জানান৷ সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়৷ এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে৷ এধরনের ঘটনাকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যেও তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বিশেষ করে রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে রেখে যাওয়া রীতিমত দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top