News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইসু্যতে মমতা সুপার ইমারজেন্সি মন্তব্য একদম ঠিক : তেজস্বী যাদব
Image

নোট বাতিল ইসু্যতে মমতা সুপার ইমারজেন্সি মন্তব্য একদম ঠিক : তেজস্বী যাদব

পটনা, ২৮ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিল ইসু্যতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপার ইমারজেন্সি মন্তব্যকে সমর্থন করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা নেতা তেজস্বী যাদব| গতকাল দিল্লিতে সাংবাদিক বৈঠেক মমতা মন্তব্য করেন দেশে বর্তমানে সুপার ইমারজেন্সি চলছে| আজ ৱুধবার তাঁর ওই মন্তব্যকেই সমর্থন করেন আরজেটি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব |
তিনি বলেন, নোট বাতিলের পরে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেও এখনও পর‌্যন্ত কোনও সমাধান বের হয়নি| দৈনন্দিন জীবনযাপন করতে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে| দেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলি শহরে থেকে দূরে সেখানকার মানুষের অবস্থা তো আর ভয়ানক হয়ে উঠেছে| কারণ সেখানে না আছে কোনও ব্যাঙ্ক, না পৌঁছেছে কোনও অত্যাধুনিক ব্যবস্থার স্পর্শ| নোট বাতিলের জেরে প্রাণ হারিয়েছে কত মানুষ| কিন্তু সবকিছু দেখেও নিশ্চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তাই আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দেশে সুপার ইমারজেন্সি চলছে বলে যে মন্তব্য করেছেন তা একদম ঠিক|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top