পটনা, ২৮ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিল ইসু্যতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপার ইমারজেন্সি মন্তব্যকে সমর্থন করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা নেতা তেজস্বী যাদব| গতকাল দিল্লিতে সাংবাদিক বৈঠেক মমতা মন্তব্য করেন দেশে বর্তমানে সুপার ইমারজেন্সি চলছে| আজ ৱুধবার তাঁর ওই মন্তব্যকেই সমর্থন করেন আরজেটি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব |
তিনি বলেন, নোট বাতিলের পরে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনও সমাধান বের হয়নি| দৈনন্দিন জীবনযাপন করতে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে| দেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলি শহরে থেকে দূরে সেখানকার মানুষের অবস্থা তো আর ভয়ানক হয়ে উঠেছে| কারণ সেখানে না আছে কোনও ব্যাঙ্ক, না পৌঁছেছে কোনও অত্যাধুনিক ব্যবস্থার স্পর্শ| নোট বাতিলের জেরে প্রাণ হারিয়েছে কত মানুষ| কিন্তু সবকিছু দেখেও নিশ্চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তাই আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দেশে সুপার ইমারজেন্সি চলছে বলে যে মন্তব্য করেছেন তা একদম ঠিক|
নোট বাতিল ইসু্যতে মমতা সুপার ইমারজেন্সি মন্তব্য একদম ঠিক : তেজস্বী যাদব
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















