News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথ সাংবাদিক সম্মেলনে কার‌্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি রাহুল-মমতার
Image

যৌথ সাংবাদিক সম্মেলনে কার‌্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি রাহুল-মমতার

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিল নিয়ে আট দলের যৌথ সাংবাদিক সম্মেলনে কার‌্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি উঠল| রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে নোট বাতিল নিয়ে মঙ্গলবার দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | কার‌্যত মোদী সরকারের পদত্যাদের দাবি তুলে দিলেন তৃণমূল নেত্রী| নোট বাতিল হয়রানির সুরাহা করতে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী| সময় প্রায় শেষ| মমতার প্রশ্ন, ৫০ দিন পরে সমস্যার সমাধান না হলে আপনি কি পদত্যাগ করবেন?

 এদিন শুরুটা করেছিলেন রাহুলই| কংগ্রেস সহ সভাপতি বলেন, নোট বাতিলের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে| দুর্নীতি এবং নোট বাতিল এখন সমার্থক হয়ে পড়েছে| এখনও দুর্ভোগ মেটেনি| এর দায় কার? এ সব প্রশ্নের উত্তর দিতে হবে প্রধানমন্ত্রীকে| এরপরেই চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা|

 ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী | তারপর থেকেই সরগরম জাতীয় রাজনীতি| লোকসভার শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলি এককাট্টা হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়| ভেস্তে যায় অধিবেশন| এরপরের পদক্ষেপ কী হবে তা ঠিক করতে একযোগে ফের একবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়  বিরোধীদলগুলি| তাতে ডিএমকে এবং আরজেডি থাকলেও, বাম দলগুলি, নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল ও শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) আসেনি| গরহাজির ছিল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিও (বিএসপি)| তবে বৈঠকে যোগ দিতে গতকালই দিল্লি পৌঁছন তৃণমূল নেত্রী|  প্রথমে প্রতিনিধি পাঠানোর কথা ভাবলেও পরে নিজে যাবেন বলে ঠিক করেন তিনি| আজ দিল্লির কনস্টিটিউশন হলে ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়| মোদী সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে এ দিন যৌথ ভাবে বৈঠক করেন বিরোধীরা|

 ওই যৌথ সাংবাদিক সম্মেলনে এ দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিআরপিএফ দিয়ে আয়কর হানা দেওয়ানো হচ্ছে| আচ্ছে দিনের নামে দেশ লুঠ চলছে| একের পর এক নেতাদের ভয় দেখানো হচ্ছে| গ্রেফতারের জুজু দেখানো হচ্ছে| এক বার দেওয়া হচ্ছে সনিয়াকে পাকড়াও করার হুমকি| আর এক বার হুমকি দেওয়া হচ্ছে মমতাকে| আবার লালুপ্রসাদ যাদবকেও হুমকি দেওয়া হচ্ছে| এ সব কী চলছে? ক্যাশলেসের নামে মোদী সরকারই আসলে ফেসলেস হয়ে গিয়েছে| প্রধানমন্ত্রীর ওই ঘোষণার ফলে দেশের সব উন্নয়ন থমকে গিয়েছে| সরকার দুর্বল, কোনও কাজই ঠিকমতো হচ্ছে না| গত ৪৯ দিনে ২০ বছর পিছিয়ে গিয়েছে দেশ|  মানুষ খেতে পারছে না| সব উন্নয়ন থমকে গেছে| রবি, খারিফ শস্য চাষ আটকে গিয়েছে| নোট বাতিলের সিদ্ধান্ত বিরাট এক দুর্নীতি| ব্যাঙ্কিং পরিষেবা ভেঙে পড়েছে| ব্যাঙ্কের উপর থেকে মানুষেরা আস্থা চলে যাচ্ছে| যা রিজার্ভ ব্যাঙ্কের করার কথা ছিল, তা আপনি করেছেন| আপনি রাজনীতিক| সরকার আসে, সরকার যায়| তাই রাজনীতিক হিসাবে এ কাজ করা আপনার উচিতই হয়নি| দেশে জরুরি অবস্থা নয়, চলছে অতিজরুরি অবস্থা| তাই এই অবস্থা থেকে দেশকে বাঁচােত যত দূর যেতে হয়, আমরা যাব বলে ফের হুমকী দেন মমতা|

 এদিকে কংগ্রেসের সঙ্গে তাঁদের সম্পর্কের জোড়া লাগানোর কাজও কৌশলে সারলেন মমতা| বললেন, ইন্দিরা গান্ধী ব্যাঙ্ক জাতীয়করণ করে ব্যাঙ্কের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছিলেন| রাজীব গান্ধী দেশে টেলিকম ব্যবস্থায় বিপ্লব এনেছিলেন| এখন সরকার নগদহীন লেনদেনের কথা বলছে| ক্যাশলেস হতে গিয়ে ফেসলেস হয়ে গিয়েছেন মোদি| সরকার দুর্বল হলে দেশ দুর্বল হয়ে যায়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top