News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের হারদৌ-এ খুন প্রাক্তন ব্লক প্রধান, তদন্তে পুলিশ
Image

উত্তরপ্রদেশের হারদৌ-এ খুন প্রাক্তন ব্লক প্রধান, তদন্তে পুলিশ

হারদৌ (উত্তরপ্রদেশ), ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের হারদৌ-এ বন্দুকবাজদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি| মৃত ব্যক্তির নাম সঞ্জয় মিশ্র| তিনি প্রাক্তন ব্লক প্রধান ছিলেন| পুলিশ জানিয়েছে, ৱুধবার সকালে ঘটনাটি ঘটেছে হারেদৌ-এ মালিহামাউ গ্রামে| এদিন সকালে কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক প্রধান সঞ্জয় মিশ্র| সেই সময় মোটরবাইকে করে এসে তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে| গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি| এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রক্তাক্ত অবস্থায় সঞ্জয় মিশ্র নামে ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়| তবে, প্রাণে বাঁচানো যায়নি তাঁকে| খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|হিন্দুস্থান সমাচার| ২৮১২২০১৬গ্রেটার নয়ডা: বাতিল নোটে বেতন নিতে অস্বীকার করায় কর্মীদের ছাঁটাই করলেন এক নির্মাণ ব্যবসায়ী| এ ব্যাপারে কর্মীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন|
ডিএসপি অরবিন্দ যাদব বলেছেন, কর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই নির্মাণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে| কোনও বেনিয়ম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে| কর্মীরা যাতে চেকের মাধ্যমে বেতন পান, তার চেষ্টা করা হচ্ছে| কর্মীরা ওই ব্যবসায়ীর অফিসের সামনে বিক্ষোভও দেখিয়েছেন|
শেষ কুমার নামে এক কর্মীর অভিযোগ, অক্টোবরের বেতন পুরানো নোটে দেওয়া হলেও কর্মীরা তা নিয়েছিলেন| এখন ওই নির্মাণ ব্যবসায়ী নভেম্বরের বেতন এবং ডিসেম্বরের আগাম বেতনও বাতিল নোটে নেওয়ার জন্য কর্মীদের চাপ দিচ্ছেন| কর্মীরা তা নিতে রাজি না হওয়ায় তাঁদের ছাঁটাই করার কথা জানানো হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top