News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা নির্বাচনে একলা চলার নীতি নিল সপা, ৩২৫ আসনের প্রার্থী ঘোষণা
Image

বিধানসভা নির্বাচনে একলা চলার নীতি নিল সপা, ৩২৫ আসনের প্রার্থী ঘোষণা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসসহ অবিজেপি দলগুলোর মধ্যে মহাজোটের সম্ভাবনায় জল ঢেলে দিলেন স্বয়ং সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব| উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল সমাজবাদী পার্টি (সপা) একাই লড়বে বলে জানিয়ে দিয়েছেন তিনি| ৱুধবার ৩২৫টি আসনে প্রার্থীতালিকাও ঘোষণা করলেন তিনি| তিনি জানান, ৪০৩ আসনবিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বাকি ৭৮টি আসনে দলের প্রার্থীদের নামের তালিকা কয়েকদিন পরই ঘোষণা করা হবে| প্রথম দফার প্রার্থী তালিকায় ১৭৬ জনই বর্তমান বিধায়ক| পর‌্যবেক্ষক মহলের বক্তব্য, তালিকায় এমন বেশ কিছু নাম রয়েছে, যাদের নাম নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব| কিন্তু কার‌্যত ছেলের আপত্তি অগ্রাহ্য করে তাদের প্রার্থী করে নাম ঘোষণা করলেন তিনি| অখিলেশ সরকারি সফরে যখন বাইরে, তখনই এদিন তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন বলে রাজনৈতিক মহলের ধারনা|
তবে দলেরও এক অংশ অখিলেশকেই পরবর্তী মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে নির্বাচনে লড়তে চাইছেন, এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে না এনে অখিলেশ সিংকে রাজনৈতিক বার্তা দিলেন মুলায়ম| বিশেষজ্ঞদের ধারণা, এর থেকে স্পষ্ট যাদব পরিবারের দ্বন্দ্ব আরও জমাট হল| এদিন সাংবাদিক বৈঠকে মুলায়ম সিং যাদবের পাশে ছিলেন দলের রাজ্য সভাপতি শিবপাল যাদব| পুরো তালিকায় তাঁর ও শিবপালের সিদ্ধান্তের ছাপ রয়েছে বলে দলের অন্দরে গুঞ্জন উঠেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top