News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষায় ফেল, সুকলেই আত্মহত্যার চেষ্টা ছাত্রীর
Image

পরীক্ষায় ফেল, সুকলেই আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজধানীর ধলেশ্বরের প্রাচ্য ভারতী সুকলের টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে সুকলেরই বাথরুমে আত্মহত্যার চেষ্টা করে এক ছাত্রী৷  জানা যায়, টেস্ট পরীক্ষার প্রাক্কালে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েছিল৷ বিষয়টি অভিভাবকের তরফে সুকল কর্তৃপক্ষকে জানানো হয়৷ সুকল কর্তৃপক্ষের পরামর্শক্রমেই মেডিক্যাল সার্টিফিকেটও জমা দিয়েছে৷ ছাত্রীটি পরীক্ষায়ও বসেছিল৷ অসুস্থ অবস্থায়পরীক্ষা দেওয়া নম্বর আশানুরূপ উঠেনি৷ সে কারণেই তাকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ  করে দেওয়া হয়নি৷ কিন্তু ছাত্রীটি তা মেনে নিতে পারেনি৷ সে কারণেই সোমবার সুকলের বাথরুমে ঢুকে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রীটি৷ অবশ্য সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে বাথরুম থেকে তাকে উদ্ধার করে৷ ফলে, অল্পতে প্রাণে বেঁচে যায় ছাত্রীটি৷ ঘটনার পর সুকল কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ সুকলের ছাত্রছাত্রীদের অভিযোগ পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও সুকলে পঠনপাঠন হয় না৷ অথচ ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে কঠোর মনোভাব গ্রহণ করেছে সুকল কর্তৃপক্ষ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top