নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজধানীর ধলেশ্বরের প্রাচ্য ভারতী সুকলের টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে সুকলেরই বাথরুমে আত্মহত্যার চেষ্টা করে এক ছাত্রী৷ জানা যায়, টেস্ট পরীক্ষার প্রাক্কালে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েছিল৷ বিষয়টি অভিভাবকের তরফে সুকল কর্তৃপক্ষকে জানানো হয়৷ সুকল কর্তৃপক্ষের পরামর্শক্রমেই মেডিক্যাল সার্টিফিকেটও জমা দিয়েছে৷ ছাত্রীটি পরীক্ষায়ও বসেছিল৷ অসুস্থ অবস্থায়পরীক্ষা দেওয়া নম্বর আশানুরূপ উঠেনি৷ সে কারণেই তাকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হয়নি৷ কিন্তু ছাত্রীটি তা মেনে নিতে পারেনি৷ সে কারণেই সোমবার সুকলের বাথরুমে ঢুকে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রীটি৷ অবশ্য সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে বাথরুম থেকে তাকে উদ্ধার করে৷ ফলে, অল্পতে প্রাণে বেঁচে যায় ছাত্রীটি৷ ঘটনার পর সুকল কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ সুকলের ছাত্রছাত্রীদের অভিযোগ পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও সুকলে পঠনপাঠন হয় না৷ অথচ ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে কঠোর মনোভাব গ্রহণ করেছে সুকল কর্তৃপক্ষ৷

পরীক্ষায় ফেল, সুকলেই আত্মহত্যার চেষ্টা ছাত্রীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















