লখনউ, ২৭ ডিসেম্বর (হি.স.) : নিয়ম মেনেই অ্যাকাউন্টে টাকা জমা করেছে বহুজন সমাজ পার্টি| দলের কাছে এর হিসাবও রয়েছে| মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিএসপি নেত্রী মায়াবতী| নোট বাতিলের পর বিএসপির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০৪ কোটি টাকা জমা পড়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিযেছে| নোট বাতিলের পর পশ্চিম দিল্লিতে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় বিএসপির অ্যাকাউন্টে জমা পড়েছে এই টাকা| ওই শাখাতেই মায়াবতীর ভাই আনন্দের অ্যাকাউন্টে ১.৪৩ কোটি টাকা রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে|
এই পরিমাণ টাকা জমা দেওয়ার বৈধতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে| এর প্রেক্ষিতেই এদিন সাংবাদিক বৈঠক করেন ময়াবতী| তিনি আরও বলেন, তাঁর দলের সমস্ত টাকাই নিয়মমাফিক ব্যাঙ্কে জমা করা হয়েছে| একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন তিনি| পাশাপাশি তাঁর দাবি, ভাই আনন্দ কুমারের উপর যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা| সঠিকভাবে টাকা জমা রেখেছে ভাই| এপ্রসঙ্গে তিনি বলেন, আমার ভাইয়ের ব্যবসা আছে| আয়কর দফতরের নিয়ম মেনেই ভাই আনন্দ কুমার ব্যাঙ্কে টাকা রেখেছে|
নিয়ম মেনেই অ্যাকাউন্টে টাকা জমা করেছে বিএসপি, দাবি মায়াবতীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















