চেন্নাই, ২৭ ডিসেম্বর (হি.স.) : এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ, সংবিধানের অপমান, এবং তিনি এখনও সে রাজ্যেরই মুখ্যসচিব | বাড়িতে আয়কর হানা নিয়ে এভাবেই মুখ খুললেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব রামামোহনা রাও| গত২১ ডিসেম্বর তাঁর বাড়িতে আচমকা হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা | দিনভর তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ৩০ লক্ষ টাকার নতুন েনাট ও ৫ কেজি সোনা পাওয়া যায়| এছাড়া এই তল্লাশির পরের দিনই তাঁকে পদ থেকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করা হয় গিরীজা বৈদ্যনাথনকে| এনিয়ে মঙ্গলবার প্রথম প্রকাশ্যে মুখ খুলে তিনি বলেন, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ, সংবিধানের অপমান, এবং তিনি এখনও সে রাজ্যেরই মুখ্যসচিব| তিনি জানান তিনি এখনও পর্যন্ত তাঁর অফিস ত্যাগ করেননি| তাঁর আরও দাবি, বাড়িতে অভিযান চালিয়ে সামান্য কিছু সোনা, রুপো এবং কয়েক লক্ষ টাকাই পেয়েছে আয়কর আধিকারিকেরা
নিজের বাড়িতে আয়কর হানাকে সংবিধান বিরোধী বললেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব রাও
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















