নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার দলপতি এডিসি ভিলেজে বিজেপির এক নেতাকে পিটিয়ে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুষৃকতীকারীরা৷ হত্যা করে মৃতদেহটি রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে৷ ঘটনাটি কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ৷ জানা যায়, নিহতের নাম চানমোহন ত্রিপুরা৷ তিনি দলপতি এডিসি ভিলেজের প্রাক্তন নির্বাচিত সদস্য ছিলেন৷ রাইমাভ্যালি মন্ডল কমিটির সভাপতি ছিলেন তিনি৷ পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ এটি একটি রাজনৈতিক হত্যাকান্ড বলে অভিযোগ এনেছে বিজেপি দল৷ গন্ডাছড়া এলাকাতেও বিজেপির উত্থানে আতঙ্কগ্রস্ত হয়েই তাকে হত্যা করা হয়েছে৷ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷ এধরনের হত্যাকান্ড ও মিথ্যা মামলায় বিজেপি নেতা কর্মী সমর্থকদের জড়িয়ে দিয়ে বিজেপির উত্থান রোখা যাবে না বলে স্পষ্টভাবে অভিমত ব্যক্ত করেছেন বিজেপির নেতৃবৃন্দ৷
গন্ডাছড়ায় বিজেপি নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার নেই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















