News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পের জন্য রক্ষা, গোয়ায় রানওয়ে থেকে পিছলে গেল জেট এয়ারওয়েজের বিমান
Image

অল্পের জন্য রক্ষা, গোয়ায় রানওয়ে থেকে পিছলে গেল জেট এয়ারওয়েজের বিমান

পানাজি, ২৭ ডিসেম্বর (হি.স.): অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মুম্বইগামী জেট এয়ারওয়েজের বিমান| মঙ্গলবার সকালে গোয়ার ডাবোলিম বিমানবন্দর থেকে উড়ানের সময় রানওয়ে থেকে পিছলে যায় ৯ ডব্লু ২৩৭৪ বিমানটি| বিমানটিতে ১৬১ জন যাত্রী ও ৭ জন ক্রু মেম্বার ছিলেন| আতঙ্কিত হয়ে পড়েন সকলেই| হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন ১২ জন বিমান যাত্রী| ঘটনাস্থলে ছুটে যান বিমানবন্দরের কর্মীরা| জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের দাবি, যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ|
মঙ্গলবার সকালে গোয়ার ডাবোলিম বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল জেট এয়ারওয়েজের ৯ ডব্লু ২৩৭৪ বিমানটির| কিন্তু উড়ানের সময় আচমকা চাকা পিছলে যায় বিমানের| জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘সমস্ত যাত্রী ও ক্রু মেম্বার নিরাপদে রয়েছেন| কেউ কেউ চোট পেয়েছেন| তাঁদের চিকিত্সা চলছে|’ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top