News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল সঙ্কটে নাজেহাল ক্রেতারা, হেলদোল নেই রাজ্য প্রশাসনের
Image

পেট্রোল সঙ্কটে নাজেহাল ক্রেতারা, হেলদোল নেই রাজ্য প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ রাজ্যে পেট্রোল ডিজেলের সঙ্কট অব্যাহত৷ এখানো রাজধানী আগরতলাতে বেশ কিছু পাম্পে গ্রাহকদের পেট্রোল সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে৷ শনিবারের পর রবিবার পেট্রোল পাম্পে একই চিত্র৷ এদিকে গোটা রাজ্য যখন বড়দিনের আমেজে মশগুল তখন পেট্রোল সঙ্কটের কারণে বাইক ও অন্যান্য যান চালকরা রীতিমতো দিশেহারা অবস্থায়৷ রবিবার সকাল থেকে দুর্গাবাড়ি সংলগ্ণ পাম্পে দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ ঘন কুয়াশার মধ্যেই লাইনে হাজির ছিলেন যান চালকরা৷
এইদিকে আইওসির ধর্মনগরস্থিত তেল ডিপো থেকে গত রবিবার পেট্রোল, ডিজেল ইত্যাদি সরবরাহ করা হয়নি কারণ রবিবার ডিপোতে ছুটি৷ খবরের সূত্রে জানা গিয়েছে গত সোমবার থেকে লামডিংস্থিত সরবরাহ কেন্দ্র থেকে মণিপুর, নাগাল্যান্ডে তেল সরবরাহ শুরু হয়েছে৷ সেই ক্ষেত্রে অবশ্য সুফল পাবে ত্রিপুরা৷ কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ গত সপ্তাহে ধর্মনগর ডিপো সূত্রে জানা গিয়েছে, শনিবার ডিপো থেকে মোট ৬৫ টি তেলের ট্যাঙ্কার বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে ছাড়া হয়েছে৷ তেল সঙ্কট নিয়ে আইওসির ধর্মনগরস্থিত ডিপো ম্যানেজার অমিতাভ চৌধুরীর দাবি সমস্যা নিরসনের জোর প্রচেষ্টা চলছে৷ খুব তাড়াতাড়ি এর ফলও পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছিলেন ডিপো ম্যানেজার৷
এদিকে, পেট্রোল সংকটের পেছনে মণিপুরে চলমান হিংসাত্মক ঘটনা অনেকাংশেই দায়ি বলে জানা গিয়েছে৷ এদিকে, গত কুড়ি দিন যাবত রাজ্যে পেট্রোলের সঙ্কট চলছে৷ অনেক পাম্পেই ‘পেট্রোল নেই’ বা ‘নো পেট্রোল’ বোর্ড ঝুলিয়ে রাখা হয়৷ অনেক সময় দেখা যাচ্ছে পেট্রোলের জন্য তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পেট্রোল শেষ হয়ে যাওয়ায় ব্যর্থ মনোরথে বাড়ি ফিরছেন ক্রেতারা৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোন সদর্থক ভূমিকা পালন করা হচ্ছে না বলে ক্রেতাদের অভিযোগ৷ যদিও একটি সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব পেট্রোল সঙ্কট নিয়ে আইওসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং দ্রুত পেট্রোল সঙ্কট নিরসনের জন্য উদ্যোগ নিতে বলেছেন৷ প্রসঙ্গত, মাস কয়েক আগে রাজ্যে পেট্রোলের সঙ্কট দেখা দিয়েছিল৷ এনিয়ে গোটা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরী হয়৷ পরে রাজ্য সরকার পেট্রোলে রেশনিং ব্যবস্থা চালু করেছিল৷ পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছিল৷ এবারেও কি সেই পেট্রোল সঙ্কটের পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে৷ এনিয়ে উদ্বিগ্ণ তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top