News Flash

  • Home
  • Uncategorized
  • ছুরি চালিয়ে তিনজনকে রক্তাক্ত, পস্তলসহ গ্রেপ্তার মাফিয়া, উত্তপ্ত দেবীপুর
Image

ছুরি চালিয়ে তিনজনকে রক্তাক্ত, পস্তলসহ গ্রেপ্তার মাফিয়া, উত্তপ্ত দেবীপুর

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৫ ডিসেম্বর৷৷ সন্ধ্যারাতে পিস্তল উঁচিয়ে হত্যার চেষ্টা৷ সেই সঙ্গে ছুরি চালিয়ে তিনজনকে জখম করার ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগরের দেবীপুরের উত্তর তেনানীয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ ও বিএসএফ জওয়ানদের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন তিনজন৷ একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গুলিভর্তি পিস্তল সহ ঐ মাফিয়াকে৷
সংবাদে প্রকাশ, কমলাসাগরের দেবীপুরের কুখ্যাত মাফিয়া দীপঙ্কর সেন দীর্ঘদিন ধরেই নানাহ অপরাধের সাথে যুক্ত৷ তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে৷ বশে কয়েকবার হাজবাসও করে এসেছে৷ তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেবীপুর রবারবোর্ডে হামলা ও এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগে৷ মাফিয়া দীপঙ্কর আগ্ণেয়াস্ত্র 2উঁচিয়ে এলাকার প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে তোল্লা আদায়ও করে৷ তার সাথে রয়েছে আরও কয়েকজন সাকরেদ৷
জানা গিয়েছে, কোন একটি বিষয় নিয়ে দীপঙ্কর সেনের সাথে বিবাদে লিপ্ত হয় প্রতিবেশী মাধব দেবনাথ, যাদব দেবনাথ এবং দুলাল দেবনাথ৷ তারা একই পরিবারের সদস্য৷ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই বিবাদের ঘটনা৷ বিবাদের মধ্যেই ছুরি নিয়ে মাফিয়া দীপঙ্কর সেন ঐ তিন ব্যক্তির উপর এলোপাথারি আঘাত করতে থাকে৷ তাতে তিনজনই রক্তাক্ত হন৷ তাদের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে পরিস্থিতি বেগতিক দেখে মাফিয়া দীপঙ্কর সেন কোমড়ে গুঁজে রাখা গুলিভর্তি পিস্তল বের করে ফায়ার করার উদ্যোগ নেয়৷ ততক্ষণে স্থানীয় জনগণ দেবীপুর থানা ও পাশের বিএসএফ ক্যাম্পে খবর দেয়৷ পুলিশ ও বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়৷ সেখান থেকে গুলিভর্তি পিস্তল ও ছুরি সহ মাফিয়া দীপঙ্কর সেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এদিকে, আহত তিনজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ৷ স্থানীয় জনগণ এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত৷ এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে জোড়ালো দাবী জানানো হয়েছে মাফিয়া দীপঙ্কর সেনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য৷ অন্যদিকে, স্থানীয় জনগণ ঐ মাফিয়ার পরিবারকে এলাকাছাড়া করার জন্য পরিকল্পনা নিচ্ছে৷ বাড়ি ঘরে হামলা হুজ্জতি চালাতে পারে এই আশঙ্কায় পুলিশ ঐ এলাকায় টহল দিচ্ছে বলে খবর মিলেছে৷
প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুরের মসজিদ রোডে প্রকাশ্যে ব্যবসায়ীর কাছ থেকে তোল্লা আদায় করতে যায় মাফিয়া৷ পিস্তুল উঁচিয়ে প্রাণ নাশের হুমকিও দেয়া হয়৷ পরে স্থানীয় জনগণ ঐ মাফিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়৷ রাজ্যে মাফিয়া দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় জনমণ উদ্বিগ্ণ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top