News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত ব্রিটিশ পপ সুপারস্টার জর্জ মাইকেল, শোকের ছায়া ভক্তমহলে
Image

প্রয়াত ব্রিটিশ পপ সুপারস্টার জর্জ মাইকেল, শোকের ছায়া ভক্তমহলে

geroge-micheellলন্ডন, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন ব্রিটিশ পপ সুপারস্টার জর্জ মাইকেল| ভারতীয় সময়ানুযায়ী, রবিবার রাতেই ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের গোরিংয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জর্জ| ক্রিসমাসের দিনই মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন ‘লাস্ট ক্রিসমাস’-এর গায়ক| কী কারণে তাঁর মৃতু্য হয়েছে, তা এখনও জানা যায়নি| তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| তবে, পরিবারের তরফে জানানো হয়েছে, অসুস্থ না থাকলেও আচমকা হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ায় জর্জের মৃতু্য হয়েছে|
ব্রিটিশ পপ গীতিকার জর্জ মাইকেলের জন্ম লন্ডনের ফিনসলেতে| ১৯৮০ সালে স্কুলের বন্ধু অ্যান্ডু রিডগেলের সঙ্গে পপ গ্রুপ WHAM তৈরি করেন জর্জ| WHAM ভেঙে যাওয়ার কিছু আগে থেকেই সোলো পারফরমেন্স শুরু করেছিলেন তিনি| ইউরোপ ছাড়িয়ে আমেরিকাতেও বিপুল ভক্ত ছিল মাইকেলের| তাঁর অন্যতম জনপ্রিয় গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ‘লাস্ট ক্রিসমাস’, ‘ওয়েক মি আপ’, ‘ফাদার ফিগার’, ‘ইয়ং গানস’ এবং ‘ফ্রিডম’| বিভিন্ন সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন জর্জ| গরীব শিশু এবং সমকামীদের অধিকার রক্ষায় কাজ করেছেন তিনি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top