News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পুকুর ও ড্রেনে উদ্ধার দুই ব্যক্তির মৃতদেহ
Image

পৃথক স্থানে পুকুর ও ড্রেনে উদ্ধার দুই ব্যক্তির মৃতদেহ

suicideনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া/ আগরতলা,২১ ডিসেম্বর৷৷ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল খুরশেদ মিয়া নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ৷ ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর এলাকায়৷ বুধবার সকালে ভাসমান অবস্থায় উদ্ধার হয় দেহটি৷ ঘটনায় এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য৷ নেমে এসেছে শোকের ছায়া৷
মদ্যপ প্রকৃতির ছিলেন মৃত ব্যক্তি খুরশেদ মিয়া৷ মঙ্গলবার রাতে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন৷ তিনটি বিয়ে করেছেন মৃত খুরশেদ৷ ৩ ছেলে ২ মেয়ের বাবা তিনি৷ এক সময়ের ব াংলদেশের বাসিন্দা এই দিনমজুর গত প্রায় ১২ বছর যাবৎ এই এলাকায় বসবাস করে আসছিলেন৷ বুধবার সকাল প্রায় সাতটায় পুকুরের জলে তার দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষ৷ খুনের সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ খবর পেয়ে ওসি অমলা চক্রবর্তীর নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে৷ মদ্যপ অবস্থায় জলে পরে মৃত্যু না খুন আপাতত কিছুই বলা যাচ্ছেনা৷
এদিকে, ড্রেনে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শহরের লেইক চৌমুহনী এলাকায়৷ মৃতের নাম তপন কুমার সরকার (৪৬)৷ তাঁর বাড়ি ঐ এলাকাতেই৷ মঙ্গলবার রাত ১১টা নাগাদ আকন্ঠ মদ্যপান করে নেশায় বেহাড হয়ে দেহের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রাস্তার পাশে ড্রেনে৷ সেখানেই তার মৃত্যু হয়৷ পরে স্থানীয় জনগণ বিষয়টি পুলিশকে জানায়৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পরে মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top