News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল নোটে একবার টাকা জমা দিলে জবাবদিহি করতে হবে না ঃ আরবিআই
Image

বাতিল নোটে একবার টাকা জমা দিলে জবাবদিহি করতে হবে না ঃ আরবিআই

RBIনয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): নোট বদল নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত ফিরিয়ে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| বুধবার আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একবার বাতিল নোটে টাকা জমা দিলে কাউকে কোনও জবাবদিহি করতে হবে না| শুধু তাই নয়, যে অ্যাকাউন্টগুলিতে কেওয়াইসি তথ্য দেওয়া রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিতে ৩০ ডিসেম্বর পর্যন্ত একাধিকবার বাতিল নোটে টাকা জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরবিআই| একবারের বেশি বাতিল নোটে টাকা জমা দিলে তবেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে কারণ ব্যাখ্যা করতে হবে|
এর আগে গত ১৯ ডিসেম্বর আরবিআই জানিয়েছিল, ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে পঁাচ হাজার টাকার বেশি বাতিল নোট জমা দিলেই সাধারণ মানুষকে জবাবদিহি করতে হবে| শীর্ষ ব্যাঙ্কের এই নির্দেশিকার পরেই সাধারাণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top