News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় ব্রাজিলের ফুটবলারদের মৃত্যুতে ত্রিপুরা বিধানসভায় শোক প্রস্তাব
Image

দূর্ঘটনায় ব্রাজিলের ফুটবলারদের মৃত্যুতে ত্রিপুরা বিধানসভায় শোক প্রস্তাব

tla-orbitaryনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ সোমবার রাজ্য বিধানসভায় গত ২৮ নভেম্বর, ২০১৬ অ্যাভ্রো আর জে আইট ফাইভ এয়ারক্র্যাফটে একটি চার্র্টর্ড বিমান দূর্ঘটনায় ব্রাজিলের চাপেকোয়েনসে ক্লাবের প্রতিভাবন ফুটবলার সহ অন্যান্যদের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়েছে৷ বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ শোক জ্ঞাপন করে বলেন, এই মর্মান্তিক বিমান দূর্ঘটনায় ১৯ জন কৃতি প্রতিভাবান ফুটবলারের অকাল মৃত্যু শুধু ব্রাজিলের চাপেকোয়েনসে ক্লাবের ক্ষতি নয়, গোটা ফুটবল দুনিয়ার এক অপূরণীয় ক্ষতি৷ প্রতিভাবান ফুটবলারদের অকাল মৃত্যুতে বিশ্বের ক্রীড়া মহল গভীর শোকাহত৷ ত্রিপুরা বিধানসভা এই দূর্ঘটনায় ফুটবলার সহ অন্যান্যদের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে৷ সেই সঙ্গে দূর্ঘটনায় আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করছে৷ বিধানসভার সদস্য সদস্যারা এই দূর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top