News Flash

  • Home
  • Uncategorized
  • থানায় পুলিশী নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ এক ব্যক্তি
Image

থানায় পুলিশী নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া মহকুমার ১৮ মুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকার আসাম-

নিখোঁজ চিত্ত দেববর্মার পরিবারের অসহায় সদস্য ও আত্মীয়রা৷ ছবি নিজস্ব৷
নিখোঁজ চিত্ত দেববর্মার পরিবারের অসহায় সদস্য ও আত্মীয়রা৷ ছবি নিজস্ব৷

আগরতলা জাতীয় সড়কের গাড়িতে গুলি চালানো কান্ড দিন দিন নয়া মোড় নিচ্ছে৷ এই কান্ডে এখন পর্যন্ত মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা কার্যত অশ্বডিম্ব প্রসব করেছে৷ বরং তদন্তের নামে এলাকার নিরীহ যুবকদের ধরে এনে থানার লক আপে বেধড়ক পেটাচ্ছে নিজেদের ব্যর্থতা আড়াল করার লক্ষ্যে৷ ঐদিনের ঘটনায় থানাবাবুরা একটি মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে ধীর গতিতে৷ মামলার নম্বর ১৬/১৬৷ ইউএস/৩৪১/৩২৬/৩৪/ আইপিসি মূলে মামলাটি হয়৷ জানা যায়, এখন পর্যন্ত ঐ এলাকার চারজন যুবককে দফায় দফায় থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ চালিয়েও কোন ফল পায়নি৷ তবে আজ পুলিশের এই কান্ডে আতঙ্কে ঘর ছাড়া এলাকার অনেক যুবক বলে এলাকা সূত্রে খবর৷ এর মধ্যে এক যুবক গত শনিবার থেকে নিখোঁজ হয়ে আজো ঘরে ফিরেনি৷ তার ঘরে ফিরার আসায় ছোট ছেলে প্রহর দেববর্মা কন্যা সঙ্গিতা দেববর্মা ও স্ত্রী সুনিতা দেববর্মা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে৷ অপরদিকে ছেলেকে খঁুজে পাওয়ার আশায় পিতা ও আত্মীয়স্বজনরা লংতরাই দেবীর পূজা করতেও খামতি রাখেননি৷ আরো জানা যায় গত ২রা ডিসেম্বর এই নিখোঁজ চিত্ত দেববর্মাকে গভীর রাতে মুঙ্গিয়াকামী থানায় ডেকে এনে তদন্তের নামে লকআপে বেধড়ক মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয়৷ কান্ডজ্ঞানহীন পুলিশবাবুরা একবারের জন্যও মারধরের পর হাসপাতালে নিয়ে যাওয়ার মানবিকতাও দেখায়নি৷ একদিন বাড়িতে থেকে ৪ তারিখ সে আরো অসুস্থতা বোধ করলে পরিবারের লোক সহ খোয়াই জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ সেখানেই চলে তার চিকিৎসা৷ এমনকি তাকে দেখতে খবর পেয়ে বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিকও তেলিয়ামুড়ায় ছুটে আসেন৷ হাসপাতাল থেকে ছুটি পেয়েও রেহাই নেই চিত্ত দেববর্মার৷ দুদিন পরে পরেই থানার পুলিশবাবুরা চিত্ত দেববর্মার বাড়িতে হানা দেয়৷ একদিকে শারীরিক অসুস্থতা ও অন্যদিকে পুলিশি মারের ভয়ে বর্তমানে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে বাড়ি থেকে নিখোঁজ বলে অভিযোগ করে তার পরিবার৷ গত শনিবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে আজও ঘরে ফিরেনি চিত্ত৷ তার খঁুজে হন্যে হয়ে বেড়াচ্ছে গোটা পরিবার সহ আত্মীয়স্বজনরা৷
পরিবারের লোক তাও জানায় চিত্ত যদি দোষী হত তাহলে তাকে না মেরে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা কেন নেওয়া হল না৷ এদিকে চিত্ত দেববর্মার পুত্র জানায় কোন কারণে যদি বাবার কিছু হয়ে যায় তার সম্পূর্ণ দায় পুলিশের উপর বর্তাবে৷ এদিকে আজ সকাল থেকে স্ত্রী সুনিতা দেবীও স্বামীর খঁুজে কোথায় বেরিয়ে গেছে কেউ বলতে পারছে না৷ এনিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ভূমিকায়৷ তার খঁুজে এলাকাবাসী জঙ্গল থেকে গভীর জঙ্গল পর্যন্ত খঁুজে বেড়াচ্ছে৷
অপরদিকে খবর পেয়ে চিত্ত দেববর্মার বাড়িতে ছুটে যান আইপিএফটি তেলিয়ামুড়া মহকুমা কমিটির নেতৃত্ব সুনীল দেববর্মা, উদারকান্ত মলসম সহ অনেকে৷ তারাও মুঙ্গিয়াকামী থানার প্রতি ক্ষুব্ধ৷ পুলিশের এহেন কার্যকলাপের জন্য আগামী ৩০ ডিসেম্বর গণডেপুটেশানে মিলিত হবে আইপিএফটি ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top