News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের এসআই’র মর্মান্তিক মৃত্যু কাকড়াবনে
Image

পুলিশের এসআই’র মর্মান্তিক মৃত্যু কাকড়াবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ গোমতী জেলার কাকড়াবন থানার সাব ইনস্পেক্টর শান্তনু রাউত শনিবার সকালে

পুলিশের এস আই শান্তনু রাউত৷
পুলিশের এস আই শান্তনু রাউত৷

নিজের গাড়ি ধুতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন৷ জানা গিয়েছে, কাকড়াবন থানার কোয়ার্টারে থাকতেন সাব ইনস্পেক্টর শান্তনু রাউত৷ শনিবার সকালে কোয়ার্টারের পাশেই একটি জলাশয়ের পাশে গাড়িটি জলদিয়ে পরিস্কার করার চেষ্টা করেন৷ হঠাৎ গাড়িটি পেছন দিক থেকে গড়িয়ে জলাশয়ে পড়ে যায়৷ সেই গাড়ির নীচে চাপা পড়েন পুলিশের সাব ইনস্পেক্টর শান্তনু রাউত৷ সেখানে ঐসময় অন্যকোন লোকজন ছিলেন না৷ বেশ কিছুক্ষণ পর ঐ এলাকার এক মহিলা গাড়িটিকে জলে পড়ে থাকতে দেখে কাকড়াবন থানায় খবর দেন৷ পুলিশ গিয়ে সাব ইনস্পেক্টরের খোঁজ করে৷ তাঁর কোয়ার্টারে গিয়েও তাকে খোঁজাখঁুজি করা হয়৷ মোবাইল ফোনে কল করা হয়৷ সুইচ অফ বলে জানায়৷ ততক্ষণে সহকর্মীরা নিশ্চিত হয়ে যান গাড়ির নীচে চাপা পড়েছেন শান্তনু রাউত৷ জলাশয় থেকে গাড়ির চাকায় চাপা পড়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়৷ ততক্ষণে প্রাণে বেঁচে নেই সাব ইনস্পেক্টর শান্তনু রাউত৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top