News Flash

  • Home
  • Uncategorized
  • নাম পাল্টে বসবাস করছে ডাকাতীর আসামী, ষোল বছর পর পুলিশের জালে
Image

নাম পাল্টে বসবাস করছে ডাকাতীর আসামী, ষোল বছর পর পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ ডাকাতীর মামলায় অভিযুক্ত এক আসামীকে ১৬ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম

তরুণ দেববর্মা ওরফে অমর দেববর্মা
তরুণ দেববর্মা ওরফে অমর দেববর্মা

হল পুলিশ৷ শুক্রবার ভোর তিনটা নাগাদ বিশ্রামগঞ্জ থানার ওসি মণিন্দ্র দেবনাথ ও সোনামুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে তরুণ দেববর্মা (৩৫) নামে এক আসামীকে৷ তার বিরুদ্ধে ১৯৯৮-৯৯ সালে ডাকাতীর মামলা রয়েছে৷ মামলাটি হয়েছিল আইপিসির ৩৯৫ ও ৪১২ ধারা মোতাবেক৷ তৎকালীন সময়ে পুলিশ তরুণ দেববর্মাকে গ্রেপ্তার করেছিল৷ কিন্তু, সে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দিয়েছিল৷ দীর্ঘ ষোল বছর ধরে সে পালিয়ে বেড়ায়৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া ধনীরাম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসামী তরুণ দেববর্মা গজারিয়া এলাকায় সমস্ত কাগজপত্র অমর দেববর্মা নামে করে নেয়৷ এমনকি রেশন কার্ড, পিআরটিসি থেকে শুরু করে সমস্ত কাগজপত্রে অমর দেববর্মা হিসেবে সে পরিচিত৷ শনিবার পুলিশ তাকে আদালতে তোলে৷ মাননীয় বিচার অভিযুক্ত তরুণ দেববর্মা ওরফে অমর দেববর্মাকে চৌদ্দদিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ প্রশ্ণ উঠেছে একজন ডাকাতীর আসামী কিভাবে নাম পাল্টে রেশন কার্ড ও পিআরটিসি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র প্রশাসন থেকে হাতিয়ে নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top