News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা কোম্পানির ওয়ার্কশোপে জঙ্গি হানা, গাড়িতে অগ্নসংযোগ, গুলিবর্ষণ
Image

কয়লা কোম্পানির ওয়ার্কশোপে জঙ্গি হানা, গাড়িতে অগ্নসংযোগ, গুলিবর্ষণ

তিনসুকিয়া (অসম), ১৮ ডিসেম্বর, (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার মতো প্রতিবেশী অসমের তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা মহকুমার সীমান্তবর্তী অঞ্চলগুলিতেও নাগা উগ্রপন্থী সংগঠন এনএসসিএন দাপাদাপি করে চলেছে। অসম ভূখণ্ডে অবাধে বিচরণকারী এনএসসিএন জঙ্গিরা জেলার লিডু থানার অন্তর্গত টিককে মাইনিং কোম্পানির দু-দুটি গাড়িতে অগ্নিসংযোগ করার পাশাপাশি শূন্যে গুলি ছুঁড়ে সন্ত্রাস সৃষ্টি করেছে।
ঘটনা শনিবার সন্ধ্যারাতের। খবরে প্রকাশ, অঞ্চলের লাগোয়া পাটকাই পাহাড় থেকে এনএসসিএন-এর ছয়-সাতজনের এক দল নেমে গতকাল সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা নাগাদ নর্থ-ইস্ট কোল ফিল্ড (উত্তরপূর্ব কয়লা ক্ষেত্র) নিয়োজিত এএনই মাইনিং কোম্পানির টিকক সাইটে অবস্থিত ওয়ার্কশোপে ঢুকে সন্ত্রাসরাজ কায়েম করে। ওয়ার্কশোপে ঢুকে প্রথমে তারা এর কর্মচারীদের বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখে ভিতরে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ফের পাহাড়ের দিকে অবাধে চলে যায়। তবে কর্মচারীদের কোনও হানি করেনি উগ্রপন্থীরা। অগ্নিসংযোগের ফলে একটি ডাম্পার পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই ঘটনার সঙ্গে এনএসসিএন-এর কোন গোষ্ঠী জড়িত তা এখনও বোঝে উঠতে পারেনি পুলিশ। তবে এ-ঘটনার সঙ্গে তোলা আদায়ের সম্পর্ক থাকতে পারে বলে পুলিশের ধারণা।-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top