News Flash

  • Home
  • Uncategorized
  • কিছু রাজনৈতিক নেতা ভিখারি হয়েছেন : মনোহর পর্রিকর
Image

কিছু রাজনৈতিক নেতা ভিখারি হয়েছেন : মনোহর পর্রিকর

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলের পরে কিছু রাজনৈতিক নেতা ভিখারি হয়ে গেছেন। বিরোধীদের উদ্দেশে তোপ দেগে একথা বলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। গোয়ার পোন্ডা এলাকায় বিজেপি-র বিজয় সংকল্প যাত্রা থেকে নোট বাতিল নিয়ে বিরোধীদের অবস্থানে ফের তাদের কটাক্ষ করে তিনি বলেন, “পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে যে সার্জিক্যাল স্ট্রাইক মোদীজি করেছেন, তার পরে কিছু রাজনৈতিক নেতা ভিখারি হয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “এই ঘটনার পরই একজন নেতা হৃদরোগে আক্রান্ত হন। তারপর আবার তিনি নিজেই সাফাইয়ের সুরে মেসেজ করে জানান, নোট বাতিলের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হননি।” কিছুদিন আগে একই ইস্যুতে বিরোধীদের কটাক্ষ করেন পর্রিকর। বলেন, যাদের যতবেশি টাকা আছে তারা তত বেশি চিৎকার করছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে বেশি বিরোধিতা করা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top