News Flash

  • Home
  • Uncategorized
  • নীল জলের বোতলের গুজব সচেতন করতে মাঠে প্রশাসন
Image

নীল জলের বোতলের গুজব সচেতন করতে মাঠে প্রশাসন

blue-waterনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ ডিসেম্বর৷৷ কথায় আছে কখনো গুঁজবে কান দেবেন না৷ কিন্তু বরাবরই শুধুমাত্র গুঁজবে কান দিয়ে অনেকেই মজে যান কুসংস্কারে৷ এই কুসংস্কারের বশবতী হয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন৷ এভাবেই ব্যাক্তি জীবনের পাশাপাশি সমাজের জন্য অনেকেই মনের অজান্তে বয়ে আনেন অনেক সমস্যা৷ এবার খুদ রাজধানী থেকে শুরু হয়ে রাজ্য জুড়ে এখন এমনই এক কুসংস্কারের ঝড় বয়ে যাচ্ছে৷ খোয়াইতে অনেক বাড়ির গেইটে নতুবা গলির মোরে নীল জলের বোতল ঝুলিয়ে রাখতে দেখা যাচ্ছে৷ গুঁজবে কান দিয়ে কুসংস্কারের বশবতী হয়ে এই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই৷ এই নীল জলের বোতল বাড়ীর গেইটে লাগিয়ে রাখলে কি বাড়ির মঙ্গল হয়৷ এমনকি কোন কুদুষ্টি পরেন৷ আর এই বিশ্বাসেই রাজ্যের প্রায় প্রতিটি মহকুমায় অসংখ্য মানুষের বাড়ির গেইটে নীল জল বোতলে ঢুকিয়ে আটকে রাখতে দেখা যাচ্ছে৷ যদিও শুক্রবারের এবং শনিবার ধারাবাহিকভাবে খোয়াই পুর পরিষদের পক্ষ থেকেে খোয়াই শহর অঞ্চলে এই ধরনের কুসংস্কারে বিশ্বাস না করার জন্য প্রচার করা হচ্ছে৷ তারপরও খুদ পুর এলাকা সহ মহকুমা শাসকের অফিস কার্য্যালয়ের আশপাশ এলাকাতেই এই গুঁজব এখন কুসংস্কারে পরিনত হয়ে বাড়ীর গেইটে নীল জলের রূপ নিয়ে ঝুলে আছে৷ তাই এক্ষেত্রে প্রশাসনের আরও সুদৃঢ় পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন জনসাধারন৷ তবে জনসচেতনতামূলক প্রচারের পর পরই দেখা যাচ্ছে অন্য চিত্র৷ খোয়াই পুর এলাকায় এমন অনেক বাড়ী ঘরে নীল জলের বোতল গেইট থেকে সরিয়ে বাড়ীর উঠোনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হচ্ছে৷ এমনকি কেউ কেউ প্রশাসনিক প্রচারে নড়েচড়ে বসেছেন এবং নীল জলের বোতল বাদ দিয়ে গোটা গেইটটাকেই নীল রঙে রাঙিয়ে তুলেছেন৷ পাড়া, গলি, বাড়ীর গেইটে গেইটে এখন শোভা বর্ধন করছে গুঁজব আর কুসংস্কারের জ্বলন্ত প্রমান৷ তথাকথিত শিক্ষিক সমাজে এই কুসংস্কারের আচ্ছাদন কি বিজ্ঞানের, যুক্তি-তর্ক আর প্রমানের শিখা আলোকিত করতে পারবেন? প্রশ্ণ শুভবুদ্ধি মহলের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top