News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে জঙ্গী হামলায় তিন জওয়ান শহীদ
Image

কাশ্মীরে জঙ্গী হামলায় তিন জওয়ান শহীদ

J&Kশ্রীনগর, ১৭ ডিসেম্বর৷৷ জম্মু কাশ্মীরের পাম্পোরে সেনা কনভয়ে জঙ্গী হামলায় তিন জওয়ান শহীদ হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে শনিবার৷ সেনা কনভয় যখন ঐ সড়ক দিয়ে যাচ্ছিল তখন পাহাড়ের জঙ্গলের আড়াল থেকে জঙ্গীরা অতর্কিত হামলা চালায়৷ জওয়ানরা জঙ্গীদের পাল্টা চ্যালেঞ্জ জানায়৷ উভয় পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই হয়৷ একসময় জঙ্গীরা গুলি চালনা বন্ধ করে দেয়৷ দেখা গিয়েছে জঙ্গীদের অতর্কিত হামলায় তিন সেনা জওয়ান শহীদ হয়েছেন৷ পরবর্তী সময়ে সংশ্লিষ্ট এলাকায় চিরুনী তল্লাসী অভিযান চালায় সেনা জওয়ানরা৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঐ এলাকায় মোতায়েন করা হয়েছে৷ এদিকে, গত বুধবার পৃথক স্থানে জঙ্গী ও জওয়ানের সাথে গুলি বিনিময় হয়৷ তাতে দুই জঙ্গী নিহত হয়৷ ওইদিন আনন্তনাগেও সেনা কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গীরা৷ উভয় পক্ষের মধ্যে তুমুল গুলিযুদ্ধ হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top