News Flash

  • Home
  • Uncategorized
  • অতিরিক্ত টাকা না দেওয়ায় কেয়ারটেকারদের হাতে খুন হলেন চিনা ব্যবসায়ী
Image

অতিরিক্ত টাকা না দেওয়ায় কেয়ারটেকারদের হাতে খুন হলেন চিনা ব্যবসায়ী

murderঢাকা, ১৫ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশের মাটিতে এবার খুন হলেন এক চিনা ব্যবসায়ী| মৃত চিনা ব্যবসায়ীর নাম চেং হিং সং| বৃহস্পতিবার সকালে এই মৃতদেহকে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়| স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেং হিং গত পাঁচ বছর ধরে বাংলাদেশেই বসবাস করছিলেন| তিনি চিন থেকে বাইকের যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব্যবসা করতেন| তিনি যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির নিচতলার গোডাউন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে| পুলিশ এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে| যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, ধৃতদের মধ্যে নাজমুল হাসান ওই চিনা ব্যবসায়ীর কেয়ারটেকার ও অন্যজন তারই ভাইপো মুক্তাদির রহমান রাজু দোভাষীর কাজ করত| জেরায় নাজমুল স্বীকার করেছে, গাড়ির বিল হিসেবে অতিরিক্ত পাঁচশো টাকা দিতে রাজি ছিলেন না চেং| সেই কারণেই তাকে খুন করা হয়েছে| চেং হিংকে রড দিয়ে পিটিয়ে ও পরে ব্লেড দিয়ে মারাত্মক জখম করা হয়| এরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে| নিহত চিনা ব্যবসায়ীর সম্পর্কে ঢাকায় চিনা দূতাবাসে জানানো হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top